ঝালকাঠিতে ট্রলির ধাক্কায় নিহত পথচারী

১৮ মার্চ ২০২৩, ১০:৩৪ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:৩২ AM

© টিডিসি ফটো

শুক্রবার (১৭ মার্চ) সন্ধায় ঝালকাঠিতে মালবাহী ট্রলির ধাক্কায় আব্দুল হাকীম মীর (৭৫) নামে এক বয়স্ক পথচারীর মৃত্যু হয়েছে। বরিশালের পাথরঘাটা আঞ্চলিক মহাসড়কে ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজাপুর থেকে বালু বহন কারী একটি ট্রলি গালুয়া যাচ্ছিল। যাওয়ার পথে হঠাৎ ট্রলির চাকা পাংচার হয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। গাড়ি নিয়ন্ত্রন হারিয়ে পথচারী আব্দুল হাকীমের গায়ে ধাক্কা লাগলে তিনি গুরুতর আহত হন।

আরও পড়ুন: প্রক্টরিয়াল বডির গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার সহকারী প্রক্টরের

অতঃপর স্থানীয়রা দ্রুত উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি পুলক চন্দ্র রায় জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।

 

জামায়াত থেকে বের হয়ে আসার সিদ্ধান্তের জন্য এনসিপিকে সাধুবাদ…
  • ৩১ অক্টোবর ২০২৬
কোরআন তেলাওয়াতে প্রতিদিন মুখর থাকত চবি জাদুঘর, সেই আলী হোসা…
  • ৩১ অক্টোবর ২০২৬
ইনানীতে গ্যাসের সঙ্গে থাকতে পারে তেলও, পর্যবেক্ষণে বাপেক্স
  • ৩১ অক্টোবর ২০২৬
ট্রান্সফরমার চুরির সময় আটক গণঅধিকার পরিষদের নেতাকে বহিষ্কার
  • ৩১ অক্টোবর ২০২৬
জাকসুর নির্বাচন কমিশনের কার্যালয় স্থানান্তরের প্রতিবাদে জাব…
  • ৩১ অক্টোবর ২০২৬
বুটেক্সে মাদকের দৌরাত্ম্য, শিক্ষার্থীদের উদ্বেগ
  • ৩০ অক্টোবর ২০২৬