কিশোর অপরাধ দমনে শিক্ষার্থীদের সাথে পুলিশের মতবিনিময় সভা

১৭ মার্চ ২০২৩, ০৪:৫৯ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:৩২ AM

© সংগৃহীত

সাভারে স্কুল শিক্ষার্থীদের সাথে থানা পুলিশের আইন-শৃঙ্খলা ও কিশোর অপরাধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহষ্পতিবার (১৬ মার্চ) সকালে সাভার পৌরসভার ব্যাংক কলোনী এলাকায় সাভার মডেল থানা পুলিশের আয়োজনে অ্যাসেড স্কুলের হল রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সাভারের স্থানীয় অ্যাসেড স্কুলের অধ্যক্ষ ও লেফটেন্যান্ট কর্নেল (অবঃ) মুহাম্মদ আনোয়ারুল ইসলাম খানের সভাপতিত্বে স্কুল শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। অনুষ্ঠানে আলোচক হিসেবে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা (পিপিএম) এবং সাভার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোছাঃ কামরুন্নাহার উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: সংঘাত-সংঘর্ষে অস্থিরতা পাবলিক বিশ্ববিদ্যালয়ে

মত বিনিময়কালে মাদকের কুফল, ইভটিজিং, জঙ্গীবাদ, গুজব, ডিজিটাল ডিভাইস বিশেষ করে মােবাইলের প্রতি আসক্তি, সাইবার ক্রাইম, কিশাের অপরাধ, পারিবারিক সহিংসতা, নারী ও শিশু নির্যাতন, ট্রাফিক ব্যবস্থাপনাসহ, সমসাময়িক বিভিন্ন সমস্যা ও নিরাপত্তা ইস্যুতে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাস্তবতার নিরিখে বিভিন্ন বিষয় তুলে ধরে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন।

এ সময় সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন, সাভার সচেতন নাগরিক কমিটির সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দিন খান নঈম প্রমুখ উপস্থিত ছিলেন।

ট্যাগ: পুলিশ
প্রতিরক্ষা চুক্তি ভারত-রাশিয়ার; একে অপরের দেশে মোতায়েন কর…
  • ১৯ এপ্রিল ২০২৬
১৯তম নিবন্ধন: কোন পদে কত শূন্য পদ, দেখুন এখানে
  • ১৯ এপ্রিল ২০২৬
এসএসসি ও এইচএসসি পাস করা শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে ফেনী জ…
  • ১৯ এপ্রিল ২০২৬
নাটকীয় ম্যাচে আতলেতিকো হারিয়ে কোপা দেল রের শিরোপা জিতল সোসি…
  • ১৯ এপ্রিল ২০২৬
রাতে বিদ্যুৎ না থাকায় ঠিকমতো প্রস্ততি নিতে পারছে না এসএসসি …
  • ১৯ এপ্রিল ২০২৬
এনসিপিতে যোগ দিচ্ছেন ইসহাক সরকার
  • ১৯ এপ্রিল ২০২৬