বর সাজতেই প্রেমিকের বাসায় হাজির প্রেমিকা, তারপর যা ঘটলো

১৭ মার্চ ২০২৩, ০৫:০০ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:৩২ AM

© সংগৃহীত

বিয়ের জন্য বর সেজে বউ আনার প্রস্তুতি নিচ্ছিলেন পাপ্পু মিয়া (২২) নামের এক যুবক । এসময় তার বাড়িতে এসে হাজির তার প্রেমিকা মনি আক্তার (২৫)। বরের সাজে প্রেমিক পাপ্পুকে দেখেই নিজের পেটে ছুরিকাঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার্থে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  

বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে নেত্রকোনার মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের বাশঁরী কান্দাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে পাপ্পু ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছে।  

পাপ্পু মিয়া বাশঁরী গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে। প্রেমিকা মনি আক্তার উপজেলার নায়েকপুর ইউনিয়নের আখাশ্রী গ্রামের শাজাহান মিয়ার মেয়ে। এক সন্তানের মা মনি আক্তার।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাওহীদুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এক সন্তানের জননী মনি আক্তারের সঙ্গে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন পাপ্পু। এরইমধ্যে পাশের উপজেলার কেন্দুয়ার চিতুলিয়া গ্রামের এক মেয়ের সঙ্গে বিয়ে ঠিক হয় পাপ্পুর। প্রেমিকের এই বিয়ের খবরে ক্ষেপে যান মনি। বৃহস্পতিবার দুপুরে পাপ্পুর বাড়িতে হাজির হয়ে তাকে বিয়ে করার জন্য বলেন মনি। এতে পাপ্পু ও তার পরিবারের লোকজন অসম্মতি জানালে মনি আক্তার নিজের পেটে ছুরিকাঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন।  

জামায়াত থেকে বের হয়ে আসার সিদ্ধান্তের জন্য এনসিপিকে সাধুবাদ…
  • ৩১ অক্টোবর ২০২৬
কোরআন তেলাওয়াতে প্রতিদিন মুখর থাকত চবি জাদুঘর, সেই আলী হোসা…
  • ৩১ অক্টোবর ২০২৬
ইনানীতে গ্যাসের সঙ্গে থাকতে পারে তেলও, পর্যবেক্ষণে বাপেক্স
  • ৩১ অক্টোবর ২০২৬
ট্রান্সফরমার চুরির সময় আটক গণঅধিকার পরিষদের নেতাকে বহিষ্কার
  • ৩১ অক্টোবর ২০২৬
জাকসুর নির্বাচন কমিশনের কার্যালয় স্থানান্তরের প্রতিবাদে জাব…
  • ৩১ অক্টোবর ২০২৬
বুটেক্সে মাদকের দৌরাত্ম্য, শিক্ষার্থীদের উদ্বেগ
  • ৩০ অক্টোবর ২০২৬