শিক্ষা নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি চক্র: শিক্ষামন্ত্রী

১৬ মার্চ ২০২৩, ১০:৩৮ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:৩৫ AM
শিক্ষা নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি চক্র: শিক্ষামন্ত্রী

শিক্ষা নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি চক্র: শিক্ষামন্ত্রী © টিডিসি ফটো

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষা নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি চক্র; ভিন্ন দেশের ছবি এডিট করে শিক্ষা নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে।

বৃহস্পতিবার (১৬ মার্চ) কুমিল্লার মুরাদনগর উপজেলার বিষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিন এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ভিন্ন দেশের ছবি এডিট করে শিক্ষা নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকবে দেশের সমৃদ্ধি অগ্রগতি ততদিন অব্যাহত থাকবে। ইসলামের ধুয়ো তুলে যারা মিথ্যাচার করে, অপপ্রচার চালায় তাদের অপপ্রচারে কান দেবেন না।

মন্ত্রী বলেন, বিএনপি জামায়াতের শাসনামলে খাদ্য, কৃষি অর্থনীতিসহ সব ক্ষেত্রে দেশ পিছিয়েছে, সামনে যেতে পারিনি। আমরা তরুণ প্রজন্মকে নিয়ে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাব। দ্রুত এ দেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তর করব।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-৩ মুরাদনগর আসনের সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন, উপজেলা পরিষদের চেয়ারম্যান কিশোর আলম প্রমুখ।

‘ক্যাম্পাসে ছাত্রলীগ ধরেছি’ পোস্ট দেয়া সেই ঢাবি ছাত্রশক্তির…
  • ১৩ মার্চ ২০২৬
রোজা রাখতে অক্ষম ব্যক্তি কত টাকা ফিদইয়া দেবেন?
  • ১৩ মার্চ ২০২৬
অপবিত্র অবস্থায় সেহরি খাওয়া যাবে কিনা?
  • ১৩ মার্চ ২০২৬
দুই শর্ত মানলে শবে কদরের মর্যাদা পাবে মুমিন
  • ১৩ মার্চ ২০২৬
ছয় ঘণ্টা পর ইসরায়েলে ফের মিসাইল ছুড়ল ইরান
  • ১৩ মার্চ ২০২৬
ঈদের আগে-পরে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধ
  • ১৩ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081