কারিগরি শিক্ষায় অবদান রাখতে চান রাশেদ

১৫ মার্চ ২০২৩, ১০:৩৮ AM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:১০ AM
মো. রাশেদ মোশাররফ

মো. রাশেদ মোশাররফ © সংগৃহীত

চতুর্থ গণবিজ্ঞপ্তিতে চট্টগ্রামের পটিয়া উপজেলার কুসুমপুরা হাইস্কুল এন্ড কলেজে ট্রেড ইনস্ট্রাকটর পদে চাকরির সুপারিশ পেয়েছেন মাধ্যমিক ট্রেড ইনস্ট্রাকটর ফোরাম এর আহবায়ক মো. রাশেদ মোশাররফ। শিক্ষকতার পাশাপাশি কারিগরি শিক্ষায় অবদান রাখতে চান তিনি।

জানা গেছে, রাশেদ মোশাররফের বাড়ি জামালপুরে। তার বাবা শাহা আলী সরিষাবাড়ি উপজেলা পরিসংখ্যান অফিসের সাবেক জোনাল অফিসার। মা শেফালী বেগম একজন গৃহিনী। তিন ভাইয়ের মধ্যে রাশেদ মেজো। বড় ভাই একজন ব্যবসায়ী। আর ছোট ভাই কম্পিউটার সায়েন্স  বিষয়ে পড়ালেখা করছেন।

রাশেদ মোশাররফ দীর্ঘদিন ধরে কারিগরি শিক্ষার নানা বিষয় নিয়ে কাজ করছেন। শিক্ষক হিসেবে সুপারিশ পাওয়ার আগেই শিক্ষকদের নানা দাবি নিয়ে কাজ করেছেন। এনটিআরসিএ, কারিগরি শিক্ষা অধিদপ্তরের সামনে ট্রেড ইন্সটাকটরদের নানা দাবি আদায়ে ছিলেন সরব।
 
রাশেদ মোশাররফ জানান, ছোটবেলা থেকেই শিক্ষক হওয়ার স্বপ্ন দেখতাম। বিশেষ করে কারিগরিতে শিক্ষক হওয়ার স্বপ্ন ছিল। আল্লাহর অশেষ রহমতে আমার সেই স্বপ্ন পূরণ হয়েছে।

তিনি আরও বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকরা অনেক অসহায়। তাদের  পক্ষে কথা বলার মতো কেউ নেই। অসহায় শিক্ষকদের পাশে থাকার ব্রত নিয়েই শিক্ষকতা পেশায় এসেছি। ২০৩০ সালের মধ্যে ৪০ শতাংশ শিক্ষার্থীকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যমাত্রা ঠিক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এই লক্ষ্য অর্জনে কাজ করে যেতে চাই। 

মুকেশ আম্বানিকে টপকে এশিয়ার সবচেয়ে বড় ধনী গৌতম আদানি, কার স…
  • ১৭ এপ্রিল ২০২৬
আসছে আরও একটি ছাত্র সংগঠন, চলতি মাসেই আত্মপ্রকাশ
  • ১৭ এপ্রিল ২০২৬
সন্তানের মোবাইল দেখা নিয়ে কলহ, অতঃপর...
  • ১৭ এপ্রিল ২০২৬
সাংবাদিকদের ওপর হামলা, কবি নজরুল কলেজ শাখা ছাত্রদলের ২ নেতা…
  • ১৭ এপ্রিল ২০২৬
শেখ হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত
  • ১৭ এপ্রিল ২০২৬
সালাউদ্দিন তানভীরের অব্যাহতি প্রত্যাহার করে স্বপদে বহাল করল…
  • ১৭ এপ্রিল ২০২৬