যাত্রীবাহী মাইক্রোবাসে আগুন, দগ্ধ হয়ে নিহত ৪

১৩ মার্চ ২০২৩, ০৯:০৫ AM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:১৩ AM
যাত্রীবাহী মাইক্রোবাসে আগুন

যাত্রীবাহী মাইক্রোবাসে আগুন © সংগৃহীত

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় মাইক্রোবাস উল্টে অগ্নিকাণ্ড হয়েছে। এতে দগ্ধ হয়ে ৪ জন মারা গেছেন। এঘটনায় আহত হয়েছেন আরও ৭জন। ডিবিসি নিউজ

রোববার (১২ মার্চ) দিবাগত রাত ২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাঙামাটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

তবে আহত এক যাত্রী জানান, সকল যাত্রীই জেলার ধোবাউড়া উপজেলা থেকে রওনা হয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন। হঠাৎ বিকট শব্দ হয় এর পর আর কিছু বলতে পারেননি তিনি।

ত্রিশাল ফায়ার সার্ভিস স্টেশনের সাব-অফিসার আবুল কালাম বলেন, মাইক্রোবাস ময়মনসিংহ থেকে ঢাকার দিকে যাচ্ছিল। পথে রাঙামাটিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে উল্টে খাদে পড়ে যায় মাইক্রোবাসটি। এতে গাড়িতে আগুন ধরে চারজন মারা যান। 

আরও পড়ুন: রেলপথ অবরোধ একদল শিক্ষার্থীর, ভিসি ভবনের সামনে আরেকদল

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন বলেন, আহতদের চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আর চারজনের মরদেহ শনাক্তের জন্য পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।

দেশের বাজারে সোনার দামে বড় পতন, এবার ভরিতে কত?
  • ১৪ এপ্রিল ২০২৬
যশোরে বৃত্তি পরীক্ষায় অংশ নিচ্ছে ১২ হাজার শিক্ষার্থী, ছাত্র…
  • ১৪ এপ্রিল ২০২৬
মার্কিন পররাষ্ট্র মন্ত্রীর উপস্থিতিতে ইসরায়েলের সঙ্গে আলোচন…
  • ১৪ এপ্রিল ২০২৬
ধেয়ে আসছে ‘সুপার এল নিনো’, ভাঙতে পারে ১৪০ বছরের রেকর্ড
  • ১৪ এপ্রিল ২০২৬
মানারাত ইউনিভার্সিটিতে ইংরেজি বিভাগের ১৭তম ব্যাচের বিদায় অন…
  • ১৪ এপ্রিল ২০২৬
ঢাবিতে শুরু হয়েছে বৈশাখী শোভাযাত্রা
  • ১৪ এপ্রিল ২০২৬