জাতীয় স্মৃতিসৌধে ২৫ মার্চ পর্যন্ত দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা

১২ মার্চ ২০২৩, ০৮:৩৭ AM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:১৩ AM
জাতীয় স্মৃতিসৌধে ২৫ মার্চ পর্যন্ত দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা

জাতীয় স্মৃতিসৌধে ২৫ মার্চ পর্যন্ত দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা © ফাইল ফটো

মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন করার জন্য সব প্রকার দর্শনার্থীর প্রবেশ নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। শনিবার (১১ মার্চ) জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগের ইনচার্জ উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এরপর জাতীয় স্মৃতিসৌধের প্রধান ফটক উন্মুক্ত করে দেওয়া হবে জনসাধারণের জন্য।

এ ছাড়াও জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন দেশি-বিদেশি কূটনীতিকরা। এ কারণে আগামী ১২ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করা হবে। তাছাড়া পুরো স্মৃতিসৌধ প্রাঙ্গণ শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত করা হবে। তাই নির্দিষ্ট সময়ের জন্য দর্শনার্থীদের প্রবেশাধিকার সংরক্ষিত থাকবে।

আরও পড়ুন: ২৫ মার্চ রাতে ১ মিনিট 'ব্ল্যাকআউট'

জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগের ইনচার্জ উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, আমরা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ দেশি-বিদেশি কূটনীতিকদের শ্রদ্ধা নিবেদনের জন্য স্মৃতিসৌধ প্রস্তুত করব। তাই আগামী ২৫ মার্চ পর্যন্ত দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবস থেকে যথারীতি সবাই প্রবেশ করতে পারবেন।

ওরশ থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত …
  • ০৬ এপ্রিল ২০২৬
ঝুঁকিপূর্ণভাবে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
  • ০৬ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬
সংস্কৃতি ও সৃজনশীল শিল্প নিয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করছ…
  • ০৫ এপ্রিল ২০২৬