ক্ষমতাসীনরা নিজেদের স্বার্থে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে: ফখরুল

১১ মার্চ ২০২৩, ১০:৫৫ AM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:১৪ AM
সিলেট মহানগর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সিলেট মহানগর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর © টিডিসি ফটো

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ নিজেদের স্বার্থে দেশের অর্থনীতি, সংবাদপত্রের স্বাধীনতা এবং শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে। শুক্রবার (১০ মার্চ) সিলেট মহানগর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, ১৯৭২ সালে এদেশের মানুষ যে সংবিধান রচনা করেছিলেন, সেটাকে বারবার কাটা-ছেঁড়া করে, একটা অকার্যকর সংবিধান তৈরি করা হয়েছে। বাহাত্তরের সংবিধানের মূল ভিত্তি নষ্ট করে দেওয়া হয়েছে। তারা যখনই সুযোগ পেয়েছে সংবিধানকে ধ্বংস করেছে।

ফখরুল বলেন, এই সরকারের একটাও ভালো কাজ নেই, তারা এই দেশের সমাজকে পুরোপুরি বিভক্ত করে ফেলেছে এবং একটা দূষিত সমাজে পরিণত করেছে। মির্জা ফখরুল বলেন, দেশে আজ ভয়াবহ নির্যাতন নিপীড়ন চলছে। আমাদের আন্দোলন শুরু হয়েছে আগস্ট থেকে। এ পর্যন্ত ১৭ জন নেতাকর্মী প্রাণ দিয়েছেন। জীবিত প্রায় সকল নেতাকর্মী বিভিন্ন মামলায় অভিযুক্ত।

বিএনপি মহাসচিব বলছেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির হয়েছে। বিদ্যুৎ খাতে লুট হচ্ছে। আদানির সঙ্গে চুক্তিতে দেড় লাখ কোটি টাকা লোকসান হবে। চুক্তির ফলে বিদ্যুতের দাম দ্বিগুণ হবে। ৭০ টাকায় বিক্রি হচ্ছে মোটা চাল, মিহি চাল ১৭০ টাকা, ডিমের দাম ৩/৪ গুন বেড়েছে। জনগণের নাভিশ্বাস উঠেছে। অথচ সরকার মুখে বাগাড়ম্বর করছে। তারা নির্বাচন ব্যবস্থা পুরোপুরি ভেঙে দিয়েছে। 

সরকার ও ঢাবির কাছে ৪ দাবি ইন্টার্ন চিকিৎসকদের, ৪৮ ঘণ্টার আল…
  • ১১ এপ্রিল ২০২৬
ডিসির সন্তানকে পড়তে হবে নিজ জেলার স্কুলে: শিক্ষামন্ত্রী
  • ১১ এপ্রিল ২০২৬
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গাজীপুরে জামায়াতের বিক্ষোভ ম…
  • ১১ এপ্রিল ২০২৬
অগ্রাধিকার ভিত্তিতে জাতীয়করণ হবে ঢাকা-১৬ আসনের শিক্ষা প্রতি…
  • ১১ এপ্রিল ২০২৬
সর্বকনিষ্ঠ প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ ছাত্রদল নেত্রী নও…
  • ১১ এপ্রিল ২০২৬
আগুনে পুড়ে ছাই ৯ দোকান, ক্ষতি অর্ধকোটি টাকা
  • ১১ এপ্রিল ২০২৬
close