ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় বাইসাইকেল আরোহী স্কুলছাত্র নিহত

১০ মার্চ ২০২৩, ০১:২১ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:১৫ AM
সড়ক দুর্ঘটনা

সড়ক দুর্ঘটনা © প্রতীকী ছবি

ঠাকুরগাঁওয়ের সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় রাব্বী (১৩) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। শুক্রবার (১০ মার্চ) সকালে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের ভুল্লি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাব্বী বগুলাডাঙ্গী এলাকার মতিয়ার রহমানের ছেলে এবং সদর উপজেলার বগুলাডাঙ্গী উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।

নিহত স্কুলছাত্রের বাবা মতিয়ার রহমান বলেন, তার ছেলে সকালে একটি বাইসাকেলে করে বগুলাডাঙ্গী পাবনা পাড়া থেকে কোচিংয়ের জন্য যাচ্ছিল। সাড়ে সাতটার দিকে ভুল্লি বাজার এলাকায় একটি পিকআপ তাকে ধাক্কা দেয়। এতে সে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁওয়ের ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের তত্ত্বাবধায়ক ফিরোজ জামান বলেন, রাব্বীকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছে।

ভুল্লি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, দুর্ঘটনার পর পিকআপ নিয়ে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি।

আলোচিত শিশুশিল্পী লুবাবার বিয়ের গুঞ্জন
  • ৩১ মার্চ ২০২৬
‘আমি শুধু একজন মানুষ’—চাপ, সমালোচনা আর জীবনের গল্পে নেইমার
  • ৩১ মার্চ ২০২৬
ডিএফপিতে চলচ্চিত্র নির্মাতাদের ওপর হামলার ঘটনায় এনসিপির নিন…
  • ৩১ মার্চ ২০২৬
ফরিদপুরে এফডিআরের টাকার লোভে খালাকে খুন
  • ৩১ মার্চ ২০২৬
শিক্ষকদের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে, পাবেন কবে?
  • ৩১ মার্চ ২০২৬
সরকারি মেডিকেলে আর মাইগ্রেশন নয়, বেসরকারির বিষয়ে যা জানা যা…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence