এবার রাজধানীর রামপুরায় ভবনে আগুন, নিহত ১

০৯ মার্চ ২০২৩, ০৯:৪৮ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:১৫ AM
এবার রাজধানীর রামপুরায় ভবনে আগুন

এবার রাজধানীর রামপুরায় ভবনে আগুন © সংগৃহীত

রাজধানীর রামপুরায় একটি পাঁচ তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ মার্চ) রাত ৭টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদুল ইসলাম।

তিনি জানান, আজ (বৃহস্পতিবার) রাত ৭ টা ৫০ মিনিটের দিকে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় ৮টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।

ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা আরও জানান, পাঁচ তলা ভবনটির ছাদের উপর স্টোর রুম থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। আগুন ভয়াবহতা ছোট হলেও এ ঘটনায় মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: গাজীপুরে শিক্ষাসফরের চলন্ত বাসে আগুন

এ বিষয়ে হাতিরঝিল থানার পরিদর্শক (অপারেশন) আব্দুল কুদ্দুস বলেন, পশ্চিম রামপুরার উলন রোডের একটি ৫ তলা ভবনে আগুনের ঘটনা ঘটছে। এ ঘটনায় ভবনের একজন বাসিন্দা নিহত হয়েছেন।

এর আগে, গত মঙ্গলবার (৭ মার্চ) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে গুলিস্তানের সিদ্দিকবাজারের ওই ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। পরে সেখানে সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ, সিটিটিসি, বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড মোতায়েন করা হয়।

তারও আগে চলতি সপ্তাহের গত রোববার সকাল ১০টা ৫০ মিনিটের দিকে সাইন্সল্যাব মোড়ে প্রিয়াঙ্গন শপিং মলের পাশের ভবন শিরিন ম্যানশনের তৃতীয় তলায় একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বেশিরভাগ হতাহতরা পথচারী ছিলেন। এ ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে।

সৌদি আরবে যুদ্ধবিমান পাঠাল পাকিস্তান
  • ১২ এপ্রিল ২০২৬
খুলনায় তাঁতি দল নেতাকে কুপিয়ে হত্যা করল দুর্বৃত্তরা
  • ১২ এপ্রিল ২০২৬
এপ্রিলের শেষ সপ্তাহে চালু হচ্ছে ঢাকা-গোপালগঞ্জ ট্রেন: এমপি …
  • ১২ এপ্রিল ২০২৬
হঠাৎ অসুস্থ হয়ে পড়া ত্রাণমন্ত্রীর শারীরিক অবস্থা জানালেন এক…
  • ১২ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
  • ১২ এপ্রিল ২০২৬
আজ থেকে ফুয়েল পাসে তেল মিলবে ৭ ফিলিং স্টেশনে
  • ১২ এপ্রিল ২০২৬
close