এবছর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ৯ ব্যক্তি ও এক প্রতিষ্ঠান

০৯ মার্চ ২০২৩, ০৭:৫৩ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:১৫ AM
স্বাধীনতা পুরষ্কার

স্বাধীনতা পুরষ্কার © ফাইল ছবি

এবছর নয়জন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে  ‘স্বাধীনতা পুরস্কার- ২০২৩' এর জন্য মনোনীত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৯ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে  বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ নয়জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার ২০২৩' প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন: নার্সিংয়ের ভর্তি পরীক্ষার আবেদন শুরু ১৫ মার্চ, পরীক্ষা ১৯ মে

স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তিরা হলেন- স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অবদানের জন্য মুক্তিযোদ্ধা কর্ণেল (অবঃ) সামসুল আলম, মরহুম লেঃ এ, জি, মোহাম্মদ খুরশীদ, শহিদ খাজা নিজামউদ্দিন ভূইয়া ও জনাব মোফাজ্জল হোসেন চৌধুরী (মায়া), বীর বিক্রম; সাহিত্যে অবদানের জন্য মরহুম ড. মুহাম্মদ মঈনুদ্দিন আহমেদ (সেলিম আল দীন);  সংস্কৃতিতে অবদানের জন্য জনাব পবিত্র মোহন দে; ক্রীড়া ক্ষেত্রে অবদানের জন্য জনাব এ এস এম রকিবুল হাসান এবং গবেষণা ও প্রশিক্ষণে অবদানের জন্য বেগম নাদিরা জাহান (সুরমা জাহিদ) ও ড. ফিরদৌসী কাদরী। আর জনসেবা বা সমাজসেবার জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।

 

ডুয়েটে চালু হল দেশের প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ল্যাব
  • ৩১ মার্চ ২০২৬
বেদখলকৃত ২ হল উদ্ধারে জবি ছাত্রদলের ১০ দিনের আল্টিমেটাম
  • ৩১ মার্চ ২০২৬
বল টেম্পারিংয়ের দায়ে ২ ম্যাচ নিষিদ্ধ ফখর জামান
  • ৩১ মার্চ ২০২৬
ড. ইউনূসকে নিজের লেখা বই উপহার দিলেন আবিদুল ইসলাম
  • ৩১ মার্চ ২০২৬
আরও ১৪ জনকে জেলা পরিষদ প্রশাসক নিয়োগ
  • ৩১ মার্চ ২০২৬
জোড় তারিখে অনলাইন এবং বিজোড়ে হবে অফলাইন ক্লাস
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence