গুলিস্তানে বিস্ফোরণ: ভবন মালিকসহ ৩জন দুই দিনের রিমান্ডে

০৯ মার্চ ২০২৩, ০৬:৪৪ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:১৫ AM
আদালতে ভবনের মালিকসহ তিনজন

আদালতে ভবনের মালিকসহ তিনজন © সংগৃহীত

রাজধানীর গুলিস্তানে সিদ্দিকবাজারে সাত তলা ভবনে বিস্ফোরণের ঘটনায় ভবন মালিকসহ তিন জনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অভিযুক্তরা হলেন— ভবনের দুই মালিক ওয়াহিদুর রহমান ও মতিউর রহমান এবং ভবনের বেজমেন্টের স্যানিটারি ব্যবসায়ী মিন্টু। এর মধ্যে ওয়াহিদুর ও মতিউর আপন দুই ভাই।

আরও পড়ুন: নার্সিংয়ের ভর্তি পরীক্ষার আবেদন শুরু ১৫ মার্চ, পরীক্ষা ১৯ মে

আজ বৃহস্পতিবার (৯ মার্চ) তাদেরকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করে ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য তাদের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক আব্দুল মাবুদ। ঢাকা মেট্রোপলিট ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালতে এ বিষয় শুনানি অনুষ্ঠিত হয়।

গত মঙ্গলবার (৭ মার্চ) বিকাল ৪টা ৫০ মিনিটের দিকে গুলিস্তানের সিদ্দিকবাজারের নর্থসাউথ রোডে সাত তলা কুইন টাওয়ার ভবনে বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ২১ জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে।

আরও পড়ুন: টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম জয় টাইগারদের

ভবনটিতে স্যানিটারি ও গৃহস্থালি সামগ্রীর বেশ কয়েকটি দোকান ছিল। বিস্ফোরণে ভবনটির তিন তলা পর্যন্ত পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণে ভবনটির দেয়াল ভেঙে যাওয়ার পর ভেতরে থাকা জিনিসপত্র ছিটকে বাইরে এসে পড়ে। বিস্ফোরণে ভবনটির পাশের কয়েকটি ভবন ছাড়াও ভবনের উল্টো দিকে থাকা একটি বাসও ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণের পরই ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট উদ্ধারকাজে অংশ নেয়।

 

ট্যাগ: আগুন
হবিগঞ্জে পেট্রোল পাম্পে জ্বালানি নিতে লাগবে লাইসেন্স ও হেলম…
  • ১২ এপ্রিল ২০২৬
জনস্বাস্থ্য ব্যবস্থাপনায় তিন পক্ষের মধ্যে সমন্বয়ের পরামর্শ …
  • ১২ এপ্রিল ২০২৬
পদ্মা নদী থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার
  • ১২ এপ্রিল ২০২৬
ট্রান্সফরমারে ঝুলছিল পিডিবির লাইনম্যানের মরদেহ
  • ১২ এপ্রিল ২০২৬
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৫
  • ১২ এপ্রিল ২০২৬
উত্তর ২৪ পরগনায় জয় বাংলা স্লোগান দেওয়ায় বৃদ্ধা ও যুবককে পিট…
  • ১২ এপ্রিল ২০২৬
close