টঙ্গি থেকে ১১ কোটি টাকাসহ ব্যাংকের গাড়ি ছিনতাই

০৯ মার্চ ২০২৩, ০২:৪৩ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:১৫ AM
টাকা

টাকা © সংগৃহীত

রাজধানীর উত্তরায় তুরাগ এলাকায় অস্ত্রের মুখে জিম্মি করে একটি বেসরকারি ব্যাংকের গাড়িসহ ১১ কোটি ২৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৯ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। 

পুলিশ সূত্রে জানা গেছে, রাজধানীর উত্তরা ১৬ নম্বর সেক্টরের ১১ নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায় একটি বেসরকারি ব্যাংকের টাকার গাড়িতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সশস্ত্র একটি চক্র গাড়িটি ঘিরে টাকা ছিনতাই করে নিয়ে যায়।

পুলিশ বলছে, গাড়িটি বুথে টাকা ঢুকাতে ঢাকা থেকে সাভারের ইপিজেড যাচ্ছিল। ব্যাংক কর্তৃপক্ষ দাবি করছে, ওই গাড়িতে সোয়া ১১ কোটি টাকা ছিল।

আরও পড়ুন: ১০৬ পদে নিয়োগ দেবে বন অধিদপ্তর।

ঘটনা সম্পর্কে তুরাগ থানার ডিউটি অফিসার শেখ জাহিদ জানান, ঘটনা ঘটার খবর পেয়ে উত্তরা বিভাগের উপ-কমিশনার, ওসিসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন। এ ঘটনার বিষয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার বিষয়টি নিশ্চিত করে বলেন, একটি সিকিউরিটি কোম্পানির গাড়িতে ১১ কোটি ২৫ লাখ টাকা সাভার ইপিজেডের ডাচ-বাংলা ব্যাংকের বুথে রাখার জন্য নিয়ে যাচ্ছিল। পথে ছিনতাইকারীরা অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ পেয়েছি। আমরা টাকা উদ্ধারের চেষ্টা চালাচ্ছি। 

সিলেট ওসমানী বিমানবন্দরে আগুন
  • ০৬ এপ্রিল ২০২৬
ওরশ থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত …
  • ০৬ এপ্রিল ২০২৬
ঝুঁকিপূর্ণভাবে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
  • ০৬ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬