যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

০৯ মার্চ ২০২৩, ১২:৪৮ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:১৫ AM
গোলাম রাব্বি পিয়াস

গোলাম রাব্বি পিয়াস © সংগৃহীত

যশোরের শার্শা উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গোলাম রাব্বি পিয়াস (১৫) নাম এক স্কুলছাত্র নিহত হয়েছে।

বুধবার (৮ মার্চ) সন্ধ্যায় উপজেলার উলাশি ইউনিয়নের কামারবাড়ী মোড় এলাকায় এ ঘটনা ঘটে। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত পিয়াস একই ইউনিয়নের মির্জাপুর গ্রামের মজনু আলীর ছেলে এবং উলাশি বর্ণমালা বিদ্যাপীঠ স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

আরও পড়ুন: সুলতান’স ডাইনে চাকরির সুযোগ, সাথে দুপুরের খাবার ফ্রি।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় বাজারে বাবার ব্যবসা প্রতিষ্ঠান থেকে একজনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল চালিয়ে শার্শার মির্জাপুর গ্রামে নিজ বাড়িতে ফিরছিল পিয়াস। কামারবাড়ী মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে পিয়াসের মোটরসাইকেলের মুখামুখি সংঘর্ষ হয়।

এসময় আহত হন দুই মোটসাইকেলের তিনজন আরোহী। স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পিয়াস।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকুল ইসলাম জানান, বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে।

গাঁজা চাষ ও বিক্রির অভিযোগে বৃদ্ধ গ্রেফতার, বিপুল মাদক উদ্ধ…
  • ৩১ মার্চ ২০২৬
ভিসির সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ, সিট বরাদ্দে নীতিমালাসহ ১…
  • ৩১ মার্চ ২০২৬
বাড়ি থেকে বের করে দিতে বৃদ্ধাকে নির্যাতনের অভিযোগ
  • ৩১ মার্চ ২০২৬
‘শান্তির পৃথিবীতে সাগর তুই একাই থাক’ বলে দুই শিশুপুত্র নিয়ে…
  • ৩১ মার্চ ২০২৬
লক্ষ্মীপুরে মাদক ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার
  • ৩১ মার্চ ২০২৬
সিগারেটের দাম বাড়ানোর ইঙ্গিত
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence