যুবদল সম্পাদককে গ্রেপ্তারের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

০৮ মার্চ ২০২৩, ০৭:১৭ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:১৭ AM
ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ছাত্রদলের বিক্ষোভ মিছিল © টিডিসি ফটো

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নাকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

বুধবার (৮ মার্চ) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের  নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল।

বিক্ষোভ মিছিলে প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। এ সময় নেতাকর্মীদের শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে মৎস্য ভবন থেকে বিএনপির নয়া পল্টনের কার্যালয়। পরে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে তাৎক্ষণিক প্রতিবাদ কর্মসূচি শেষ হয়।

ফেসবুকে মতপ্রকাশের জেরে তুলে নেওয়া রাষ্ট্রীয় ফ্যাসিবাদের পু…
  • ১৯ এপ্রিল ২০২৬
শেষ বৈঠকের ছবি দিয়ে আপ বাংলাদেশকে বিদায় জানালেন রাফে
  • ১৯ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ও চীনের মধ্যে কৃষি প্রযুক্তি, শিল্প উন্নয়ন ও দক্ষত…
  • ১৯ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দাম বাড়ানোয় জামায়াতের আমিরের ক্ষোভ
  • ১৮ এপ্রিল ২০২৬
হামে আক্রান্ত শিশুর মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে প্রধানমন্…
  • ১৮ এপ্রিল ২০২৬
পুলিশের হাত থেকে ছিনিয়ে মুয়াজের মাথায় হাতুড়ি দিয়ে পেটাতে থা…
  • ১৮ এপ্রিল ২০২৬