ট্রাকচাপায় প্রাণ গেল কলেজছাত্রীর

০৮ মার্চ ২০২৩, ০৩:০৪ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:১৭ AM
নিহ ছাত্রীর লাশ

নিহ ছাত্রীর লাশ © সংগৃহীত

দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। বুধবার (৮ মার্চ) বেলা ১১টার দিকে দিনাজপুর-রংপুর মহাসড়কের ভুষিরবন্দর আত্রাই নদীর ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত প্রিতী রানি দিনাজপুর সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী ও উপজেলার নতুন ভুষিরবন্দর এলাকার জেলেপাড়ার ছত্রমোহন রায়ের মেয়ে।

স্থানীয়রা জানান, প্রিতী রানি আজ বেলা সাড়ে ১১টার দিকে ভ্যানযোগে তার বাড়ি থেকে ভুষিরবন্দর বাজার যাওয়ার উদ্দেশে বের হন। পরে ভ্যানটি আত্রাই নদী ব্রিজের সামনে এসে পৌঁছালে দিনাজপুরগামী দ্রুতগতির একটি মালবাহী ট্রাক ভ্যানটিকে ধাক্কা দিলে চাকার নিচে পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রিতীর মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দশমাইল হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। ঘটনা পর চালক ট্রাক নিয়ে পালিয়ে গেছেন। তাকে চিহ্নিত করে শিগগির আটকের চেষ্টা চলছে।

আলোচিত শিশুশিল্পী লুবাবার বিয়ের গুঞ্জন
  • ৩১ মার্চ ২০২৬
‘আমি শুধু একজন মানুষ’—চাপ, সমালোচনা আর জীবনের গল্পে নেইমার
  • ৩১ মার্চ ২০২৬
ডিএফপিতে চলচ্চিত্র নির্মাতাদের ওপর হামলার ঘটনায় এনসিপির নিন…
  • ৩১ মার্চ ২০২৬
ফরিদপুরে এফডিআরের টাকার লোভে খালাকে খুন
  • ৩১ মার্চ ২০২৬
শিক্ষকদের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে, পাবেন কবে?
  • ৩১ মার্চ ২০২৬
সরকারি মেডিকেলে আর মাইগ্রেশন নয়, বেসরকারির বিষয়ে যা জানা যা…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence