পিকনিকের বাস উল্টে প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

০৮ মার্চ ২০২৩, ০২:০১ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:১৭ AM
দুর্ঘটনার কবলে পড়া বাস

দুর্ঘটনার কবলে পড়া বাস © সংগৃহীত

পিকনিকে যাওয়ার পথে বাস উল্টে হিমেল শেখ (১০) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও অর্ধশতাধিক লোকজন।

বুধবার (৮ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে নেত্রকোণার দুর্গাপুর উপজেলার লক্ষ্মীপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হিমেল শেখ টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার জগৎকুড়ি গ্রামের বাসিন্দা রহিম শেখের ছেলে এবং ময়মনসিংহের মুক্তাগাছা নন্দীবাড়ি বায়তুল কুবা জামে মসজিদ ও মাদরাসার শিক্ষার্থী।

বিষয়টি নিশ্চিত করে দুর্গাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল আহমেদ জানান, ময়মনসিংহের মুক্তাগাছা নন্দীবাড়ি বায়তুল কুবা জামে মসজিদ ও মাদ্রাসা থেকে ছাত্রদের নিয়ে সোয়াদ পরিবহন নামের একটি বাসে করে দুর্গাপুর উপজেলায় পিকনিকে যাচ্ছিল মাদ্রাসা কর্তৃপক্ষ। পথে দুর্গাপুর উপজেলার লক্ষ্মীপুর বাজার এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।

 

আলোচিত শিশুশিল্পী লুবাবার বিয়ের গুঞ্জন
  • ৩১ মার্চ ২০২৬
‘আমি শুধু একজন মানুষ’—চাপ, সমালোচনা আর জীবনের গল্পে নেইমার
  • ৩১ মার্চ ২০২৬
ডিএফপিতে চলচ্চিত্র নির্মাতাদের ওপর হামলার ঘটনায় এনসিপির নিন…
  • ৩১ মার্চ ২০২৬
ফরিদপুরে এফডিআরের টাকার লোভে খালাকে খুন
  • ৩১ মার্চ ২০২৬
শিক্ষকদের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে, পাবেন কবে?
  • ৩১ মার্চ ২০২৬
সরকারি মেডিকেলে আর মাইগ্রেশন নয়, বেসরকারির বিষয়ে যা জানা যা…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence