গুলিস্তান বিস্ফোরণ

শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চি‌কিৎসাধীন ১০ জ‌নের অবস্থাই আশংঙ্কাজনক

০৮ মার্চ ২০২৩, ১২:১০ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:১৭ AM
শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট

শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট © সংগৃহীত

রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজারের নর্থ-সাউথ রোডের কুইন নামে ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় আহত শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে চি‌কিৎসাধীন ১০ জ‌নের কেউই শঙ্কামুক্ত নন ব‌লে জা‌নি‌য়ে‌ছেন ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।

বুধবার (৮ মার্চ) বেলা ১১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে আহতদের বর্তমান অবস্থা সম্পর্কে সাংবা‌দিক‌দের সঙ্গে আলাপকা‌লে এ তথ্য জানান তিনি। 

চি‌কিৎসাধীন ১০ জ‌নের ম‌ধ্যে কেউই শঙ্কামুক্ত নয় জা‌নি‌য়ে বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক ব‌লেন, যারা আছে তা‌দের কেউই শঙ্কামুক্ত নয়। কারণ কারো শরীরের ৮০ পার‌সেন্ট, কারো ৯০ পার‌সেন্ট; কারো ৫০ পার‌সেন্ট দগ্ধ হয়েছে। সবারই শ্বাসনালী পু‌ড়ে গে‌ছে। আমরা কাউকেই শঙ্কামুক্ত বল‌তে পারব না।

আরও পড়ুন: বিস্ফোরণে নিহত ১৭ জনের পরিচয় মিলেছে।

এদের মধ্যে মো. হাসানের দেহের ১২ শতাংশ, জাহানের ৫০ শতাংশ, মো. মুসার ৯৮ শতাংশ, জলিল শিকদারের ২০ শতাংশ, খলিল শিকদারের ৮ শতাংশ, ইয়াসিন আলীর ৫৫ শতাংশ, মো. বাবলুর ১৮ শতাংশ, আল-আমীনের ১৫ শতাংশ, বাচ্চু মিয়ার ৪০ শতাংশ এবং আজমের ৮০ শতাংশ পুড়েছে।

সামন্ত লাল সেন ব‌লেন, গতকালের দুর্ঘটনায় আমা‌দের এখা‌নে ১১ জন রোগী ছিল, তার ম‌ধ্যে একজন‌কে ঢাকা মে‌ডি‌কে‌লে ট্রান্সফার করা হ‌য়ে‌ছে; কারণ তার বার্ন নাই।

তিনি ব‌লেন, যে ১০ জন আছে তার ম‌ধ্যে তিনজন আইসিইউতে, দুইজন লাইফ সা‌পো‌র্টে আছে। আর বা‌কিরা আছেন এস‌ডিইউ‌তে।

মঙ্গলবার (৭ মার্চ) বিকাল পৌনে ৫টার দিকে গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের কাছে সিদ্দিকবাজারে সাত তলা একটি ভবনে বিস্ফোরণ ঘটে। এতে পাশের আরেকটি পাঁচতলা ভবনও ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে সাততলা ভবনের বেজমেন্ট, প্রথম ও দ্বিতীয় তলা বিধ্বস্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ১৮ জন নিহত হয়েছেন, নিখোঁজ রয়েছেন আরও ৩ জন।

জুনিয়র অফিসার নিয়োগ দেবে ট্রান্সকম গ্রুপ, আবেদন শেষ ৮ ফেব্র…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
নিলাম ছাড়াই সেতু ভেঙে বাড়িতে নিলেন ইউপি চেয়ারম্যান
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
জবি ইউনিট ‘বি’ ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
ধর্মীয় মূল্যবোধ ও জুলাই চেতনা ধারণ না করায় সুনামগঞ্জে বিএনপ…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
তারেক-জুবাইদার বিবাহবার্ষিকী আজ
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
বুয়েটে ভর্তি কি নির্বাচনের আগে শুরু হবে, যা বলছে কর্তৃপক্ষ
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬