হজযাত্রী নিবন্ধনের সময় আরও ৯ দিন বৃদ্ধি

০৮ মার্চ ২০২৩, ০৮:৫৭ AM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:১৭ AM
হজ

হজ © সংগৃহীত

চলতি বছর হজযাত্রী নিবন্ধনের সময় আরও ৯ দিন বাড়িয়ে ১৬ মার্চ পর্যন্ত নির্ধারন করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। এ নিয়ে তৃতীয়বারের মতো হজের নিবন্ধনের সময় বাড়ানো হলো। মঙ্গলবার (৭ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সময় বৃদ্ধির এ তথ্য জানানো হয়।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি ব্যবস্থাপনা এবং বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী নিবন্ধনের সময়সীমা আগামী ১৬ মার্চ ২০২৩ তারিখ পর্যন্ত চূড়ান্ত ও শেষবারের মতো বর্ধিত করা হলো।

সরকারি ব্যবস্থাপনায় প্রাক্-নিবন্ধনের ক্রমিক আগের সিরিয়াল বহাল রেখে ৪৫ হাজার ৬০৫ পর্যন্ত এবং বেসরকারি ব্যবস্থাপনায় প্রাক্-নিবন্ধনের সর্বশেষ ক্রমিক আগের সিরিয়াল বহাল রেখে ৮ লাখ ৮৬ হাজার ১৯০ পর্যন্ত নিবন্ধন করতে পারবেন বলে ধর্ম মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিবন্ধনের সময় আর বৃদ্ধি করা হবে না। নিবন্ধন ভাউচার প্রস্তুতের পরবর্তী ২ (দুই) কার্যদিবসের মধ্যে অর্থ ব্যাংকে জমা দিয়ে নিবন্ধন নিশ্চিত না করলে উক্ত ভাউচার স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

আরও পড়ুন: কাতারের নতুন প্রধানমন্ত্রী হলেন আব্দুল রহমান আল থানি।

এর আগে গত ৮ ফেব্রুয়ারি হজযাত্রী নিবন্ধন শুরু হয়, ২৩ ফেব্রুয়ারি নিবন্ধন শেষ হওয়ার কথা ছিল। কিন্তু নিবন্ধনে সাড়া না পাওয়ায় পরে সময় আরও ৫ দিন বাড়িয়ে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়। এরপরও নিবন্ধন কম ছিল। পরে নিবন্ধনের শেষ সময় বাড়িয়ে ৭ মার্চ করা হয়। এবার বাড়িয়ে ১৬ মার্চ করা হলো।

এবার সরকারিভাবে হজ পালনে খরচ হবে ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা। অন্যদিকে, বেসরকারিভাবে এজেন্সির মাধ্যমে হজ পালনে সর্বনিম্ন খরচ ধরা হয়েছে ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা।

সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি অনুযায়ী, এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করার সুযোগ পাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন ১৫ হাজার হজযাত্রী। এ বছর বয়সের সর্বোচ্চ সীমার শর্ত তুলে দেওয়া হয়েছে, অর্থাৎ ৬৫ বছরের বেশি বয়সী ব্যক্তিরাও হজ পালন করতে পারবেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

ট্যাগ: হজ্জ
এইচএসসির ফল প্রকাশ অনুষ্ঠান ১১টায়, শিক্ষার্থীরা জানতে পারবে…
  • ৩১ অক্টোবর ২০২৬
বিনা অনুমতিতে জুতাসহ প্রবেশ করুন—ইউএনওর দরজায় স্টিকার ভাইরা…
  • ৩১ অক্টোবর ২০২৬
গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ, তদন্তে বেরিয়ে এ…
  • ৩১ অক্টোবর ২০২৬
প্রথম পোপ হিসেবে হিসেবে যুক্তরাষ্ট্রের নির্বাচনে ভোট দিলেন …
  • ৩১ অক্টোবর ২০২৬
আপত্তিকর ভিডিও ভাইরাল, কপাল পুড়তে পারে এমপি আজিজের
  • ৩১ অক্টোবর ২০২৬
দিনের বেলায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী, রাতে দুই এমপির সমর্থ…
  • ৩১ অক্টোবর ২০২৬