গুলিস্থানে বিস্ফোরণ: আহতদের স্বেচ্ছায় রক্তদানের আহবান

০৭ মার্চ ২০২৩, ০৭:১৪ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:২০ AM
সিদ্দিক বাজারে বিস্ফোরণে আহতদের রক্ত দানের আহ্বান

সিদ্দিক বাজারে বিস্ফোরণে আহতদের রক্ত দানের আহ্বান © সংগৃহীত

রাজধানীর গুলিস্তানে সিদ্দিক বাজার এলাকায় ভবন বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত  ১৫ জন মারা যাওয়ার খবর পাওয়া গিয়েছে। আজ মঙ্গলবার (৭ মার্চ) বিকেল পৌনে পাঁচটার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। আহত শতাধিক লোককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের জন্য স্বেচ্ছায় রক্তদাতাদের হাসপাতালে আসতে আহ্বান জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা।

আরও পড়ুন: নিহত বেড়ে ১৫, ঢামেকে হতাহত স্বজনদের আহাজারি

বিস্ফোরণের ঘটনার পর থেকে আহতদের হালকা যান, পিক আপ, ট্রাক ও অ্যাম্বুলেন্স দিয়ে ঢামেকে নেওয়া হচ্ছে। আহতদের ভিড়ে অস্থির পরিবেশ বিরাজ করেছে হাসপাতালের জরুরি বিভাগের সামনে। আহতদের ঢামেকে আনার পর আহতদের আহাজারি ও স্বজনদের কান্নায় পরিবেশ ভারী হয়ে উঠেছে। 

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ ওসি বাচ্চু মিয়া জানান, সিদ্দিক বাজার এলাকা থেকে এখনো আহতরা আসছেন। হাসপাতালের পরিচালক সবার চিকিৎসার নিশ্চয়তা দিয়েছেন।

আজ মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটার দিকে গুলিস্তানের বিআরটিসির বাস কাউন্টারের পাশে সাততলা ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের তথ্যমতে, ভবনের নিচতলায় স্যানিটারির দোকান ছিল। নিচতলায় বিস্ফোরণ ঘটে ওপরের কয়েকটি তলা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে এখনো উদ্ধারকাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, বিস্ফোরণের ভয়াবহতা এত বেশি ছিল যে মুহূর্তেই স্তব্ধ হয়ে যায় পুরো এলাকা। দেয়াল ভেঙে এসে পড়ে রাস্তায়। ক্ষতিগ্রস্ত হয়েছে পার্শবর্তী ভবনগুলোও। ভেঙে পড়েছে অনেক ভবনের কাঁচ। বাসযাত্রী থেকে শুরু করে পথচারী পর্যন্ত বিস্ফোরণের আশেপাশে থাকা সবাই হতাহত হয়েছেন। ঘটনার পর রিক্সা, ঠেলাগাড়ি, ট্রাক, গাড়ি ও অ্যাম্বুলেন্সসহ যে যেভাবে পারছে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে।

ফায়ার সার্ভিস বলছে, ভবনটি বাণিজ্যিক হওয়ায় ভেতরে অনেকের থাকার সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে অনেককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ভবনটির ভেতরে আরও আহত কেউ আটকা পড়েছে কি না, তা খুঁজে দেখছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-মিডিয়া) শাহজাহান সিকদার জানান, ফায়ার সার্ভিসের ৭ ইউনিট ভবন থেকে অনেককে আহত অবস্থায় উদ্ধার করেছে। উদ্ধার অভিযান এখনো চলছে।

আইসিএপিপি’র স্থায়ী কমিটির সদস্য হলেন ইসমাইল জবিউল্লাহ
  • ২২ জুন ২০২৬
ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
  • ২২ জুন ২০২৬
মাদকের বিরুদ্ধে কথা বলাতেই ডিসি সারওয়ারকে প্রত্যাহার: শিবির…
  • ২২ জুন ২০২৬
স্কুল ছুটি শেষে ফিরছিল বাড়ি, প্রাণ গেল পিকআপের ধাক্কায়
  • ২২ জুন ২০২৬
আলিম পরীক্ষা নিয়ে একগুচ্ছ নির্দেশনা বোর্ডের
  • ২২ জুন ২০২৬
সড়ক দুর্ঘটনায় রাবিপ্রবি শিক্ষার্থী আহত
  • ২২ জুন ২০২৬