গুলিস্তানের বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৮

০৭ মার্চ ২০২৩, ০৬:১৪ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:২০ AM
গুলিস্তানের বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৮

গুলিস্তানের বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৮ © সংগৃহীত

রাজধানীর গুলিস্তানে একটি ৭ তলা ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত আটজনের মৃত্যু হয়েছে; আহত হয়েছেন শতাধিক। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। মঙ্গলবার (৭ মার্চ) বিকেল ৫টার দিকে ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডের বিপরীতে সিদ্দিক বাজার এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার বিকাল ৪টা ৫০ মিনিটের দিকে ওই ভবনে বিস্ফোরণের পর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট সেখানে উদ্ধার কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের উপ পরিচালক দিন মনি শর্মা বলেন, নর্থ সাউথ রোডের ১৮০/১ হোল্ডিংয়ে একটা ভবনে বিস্ফোরণ ঘটেছে। পরে আপনাদের বিস্তারিত জানাতে পারব।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, সেখানে আটজনের মৃতদেহ নেওয়া হয়েছে। আহত হয়ে যারা হাসপাতালে গেছেন, তাদের সংখ্যা শতাধিক।

আরও পড়ুন: এবার গুলিস্তানের ভবনে বিস্ফোরণ

সাত তলা যে ভবনে বিস্ফোরণ ঘটেছে, তার নিচের দুটো তলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে স্যানিটারি সামগ্রী আর গৃহস্থালী সামগ্রলি বেশ কয়েকটি দোকান ছিল। বিস্ফোরণে দেয়াল ভেঙে যাওয়ার পাশাপাশি ভেতরের জিনিসপত্র ছিটকে বাইরে বেরিয়ে এসেছে। ভবনের উল্টো দিকে দাঁড়িয়ে থাকা একটি বাসও ক্ষতিগ্রস্ত হয়েছে বিস্ফোরণের ধাক্কায়।

পাশের সাকি প্লাজা নামের পাঁচ তলা ভবনের ওপরে চারটি ফ্লোরে ব্র্যাক ব্যাংকের গুলিস্থান শাখা এবং ব্র্যাক ব্যাংকের এসএমই সার্ভিস সেন্টার রয়েছে। বিস্ফোরণের ধাক্কায় কাচ ভেঙে ব্যাংকের অফিস কক্ষগুলোর পর্দা ছিন্নভিন্ন হয়ে গেছে।

সিলেট ওসমানী বিমানবন্দরে আগুন
  • ০৬ এপ্রিল ২০২৬
ওরশ থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত …
  • ০৬ এপ্রিল ২০২৬
ঝুঁকিপূর্ণভাবে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
  • ০৬ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬