সাতসকালে সড়কে ট্রাকের পিষে দেওয়া তিনজনই স্নাতকের শিক্ষার্থী

০৬ মার্চ ২০২৩, ১১:০৮ AM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:২৬ AM
নিহত তিনজনই স্নাতকের শিক্ষার্থী

নিহত তিনজনই স্নাতকের শিক্ষার্থী

সিরাজগঞ্জের তাড়াশে বাসচাপায় নিহত তিনজনই শিক্ষার্থী ছিলেন। তারা সবাই নাটোর সিটি কলেজের স্নাতক শিক্ষার্থী বলে জানিয়েছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মান্নান নগরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন— রাজশাহীর পুঠিয়া উপজেলার নন্দনপুর গ্রামের হেলাল উদ্দিনের ছেলে সুজন (২১) এবং সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুলখাগরাখালী গ্রামের বারেক সরকারের ছেলে আলমগীর হোসেন (২২)। অপজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।

আরও পড়ুন: ‘আমি হল ছাত্রলীগের সভাপতি, আমার কথায় সব চলবে’।

সড়ক দুর্ঘটনায় তিন শিক্ষার্থী নিহতের তথ্য নিশ্চিত করেছেন হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি বদরুল কবীর। তিনি বলেন, সোমবার সকালে মোটরসাইকেলে করে তিনজন সিরাজগঞ্জ থেকে নাটোরের দিকে যাচ্ছিলেন। মান্নাননগর সমবায় তেলপাম্প এলাকায় পৌঁছলে পেছন থেকে অজ্ঞাত একটি গাড়ি তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

তিনি আরও বলেন, পরে পুলিশ গিয়ে নিহতদের লাশ উদ্ধার করেছে। তবে চাপা দেওয়া গাড়িটি শনাক্ত করা যায়নি। নিহতরা সবাই নাটোর সিটি কলেজের শিক্ষার্থী ছিলেন বলে জানতে পেরেছি।

পুলিশ কর্মকর্তা বদরুল কবীর বলেন, তিনজনের মরদেহ থানায় আনা হয়েছে। তাঁদের পরিবারের সদস্যরা এসেছেন। মরদেহ শনাক্তের কাজ চলছে। মরদেহগুলো হস্তান্তর করা হবে।

ফুটবল খেলাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় দু'পক্ষের সংঘর্ষে …
  • ০১ এপ্রিল ২০২৬
সোহরাওয়ার্দী কলেজ ছাত্রশিবিরের সভাপতি হলেন রাজিব, সেক্রেটার…
  • ৩১ মার্চ ২০২৬
বিশ্বকাপে খেলবে ইরান, নিশ্চিত করলেন ফিফা সভাপতি
  • ৩১ মার্চ ২০২৬
অনলাইন ক্লাসের খবরের প্রতিবাদ শিবিরের
  • ৩১ মার্চ ২০২৬
গাঁজা চাষ ও বিক্রির অভিযোগে বৃদ্ধ গ্রেফতার, বিপুল মাদক উদ্ধ…
  • ৩১ মার্চ ২০২৬
ভিসির সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ, সিট বরাদ্দে নীতিমালাসহ ১…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence