নবনির্বাচিত রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ভার‌তের প্রধানমন্ত্রীর অভিনন্দন

০৫ মার্চ ২০২৩, ০৭:২৭ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:২৬ AM
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও মো‌দি

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও মো‌দি © সংগৃহীত

ভার‌তের প্রধানমন্ত্রী ন‌রেন্দ্র মো‌দি বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অভিনন্দন জানিয়েছেন।

মো. সাহাবুদ্দিনকে একটি অভিনন্দন বার্তা পাঠিয়েছেন নরেন্দ্র মো‌দি। চিঠিতে তিনি লিখেছেন, ভারত সরকার এবং জনগণের পক্ষ থেকে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই। একজন মুক্তিযোদ্ধা হিসেবে আপনার অবদান এবং একজন আইনজ্ঞ হিসেবে অভিজ্ঞতা দেশের সর্বোচ্চ পদের জন্য তাৎপর্যপূর্ণ।

আরও পড়ুন: বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি নিতে এসে ‘ডাকাতির’ শিকার ভর্তিচ্ছুরা

মো‌দি আরও জানান, আমাদের দুই দেশের মধ্যে একটি অনন্য দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে, যা দৃঢ়ভাবে আমাদের ভাগ করা ত্যাগের মধ্যে নিহিত। ঘনিষ্ঠ বন্ধু হিসেবে আমরা উভয় দেশের জনগণের স্বার্থে এ বহুমুখী অংশীদারিত্বকে আরও গভীর করার বিষ‌য়ে প্রতিশ্রুতিবদ্ধ। আমি আত্মবিশ্বাসী যে, আপনার দূরদর্শী নেতৃত্বে আমাদের সম্পৃক্ততা আরও বৃ‌দ্ধি পা‌বে।

বাংলাদেশের রাষ্ট্রপতির সুস্বাস্থ্য এবং সাফল্য কামনা ক‌রেন ভার‌তের প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মো. সাহাবুদ্দিন। তিনি ইতোপূর্বে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার ছিলেন।

নারী মৈত্রীতে মাস্টার্স পাসে কর্মী নিয়োগ
  • ৩১ অক্টোবর ২০২৬
ক্লাস ফাঁকি দিয়ে ঘুরতে গিয়ে আটক ৩৫ শিক্ষার্থী, অভিভাবকদের জ…
  • ৩১ অক্টোবর ২০২৬
বদলে গেছে এইচএসসির ফল জানার পদ্ধতি, জেনে নিন নতুন নিয়ম
  • ৩১ অক্টোবর ২০২৬
এইচএসসির ফল প্রকাশ অনুষ্ঠান ১১টায়, শিক্ষার্থীরা জানতে পারবে…
  • ৩১ অক্টোবর ২০২৬
বিনা অনুমতিতে জুতাসহ প্রবেশ করুন—ইউএনওর দরজায় স্টিকার ভাইরা…
  • ৩১ অক্টোবর ২০২৬
গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ, তদন্তে বেরিয়ে এ…
  • ৩১ অক্টোবর ২০২৬