অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ: হাসপাতালে আসছে ক্ষতবিক্ষত মরদেহ

০৪ মার্চ ২০২৩, ০৭:১০ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:২৭ AM
সীতাকুণ্ডে বিস্ফোরণ

সীতাকুণ্ডে বিস্ফোরণ © সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় অর্ধশতাধিক। তাদের শরীর ক্ষতবিক্ষত হয়ে গেছে।

শনিবার (৪ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে কদমরসুলপুর (কেশবপুর) এলাকার ওই অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটে। 

বিস্ফোরণের পর হাসপাতালে নিয়ে আসা মরদেহগুলোর নাড়িভুঁড়ি বের হয়ে গেছে। আবার কোনো কোনো মরদেহের মুখ বিকৃত হয়ে গেছে। এমন অবস্থায় নিহতদের পরিচয়ও শনাক্ত করা যাচ্ছে না। 

চমেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক নুরুল আলম আশেক বলেন, সীতাকুণ্ডে বিস্ফোরণে নিহত একজনের মরদেহের নাড়িভুঁড়ি বের হয়ে গেছে। ওই ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। তাঁর বয়স আনুমানিক ৫৫। 

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ—এখন কী হবে?
  • ১২ এপ্রিল ২০২৬
১৯৭০ এর দশকের জ্বালানি তেল সংকটের সময় কী হয়েছিল?
  • ১২ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পে পুরস্কারের ঘোষণা প্রতিমন্ত্…
  • ১২ এপ্রিল ২০২৬
ঢাবি প্রথমবর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ক্লাস শুরু
  • ১২ এপ্রিল ২০২৬
সরকারি কর্ম কমিশন সচিবালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৯০, আবে…
  • ১২ এপ্রিল ২০২৬
ময়মনসিংহে হামে আরও দুই শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৩
  • ১২ এপ্রিল ২০২৬