চট্টগ্রামে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ

০৪ মার্চ ২০২৩, ০৫:১৭ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:২৭ AM
সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ

সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ © সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের কদম রসুল (কেশবপুর) এলাকায় সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ১৫ জনের দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার (৪ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ, কুমিরা ও সীতাকুণ্ড স্টেশনের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। 

জানা গেছে, শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে কদম রসুল (কেশবপুর) এলাকার ওই অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটে। 

সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা মো. ফজলে রাব্বি বিস্ফোরণের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। এখনও বিস্তারিত জানতে পারিনি।’ 

হাবিপ্রবির অর্ধেকের বেশি বাস বিকল, যাতায়াতে ভোগান্তি শিক্ষা…
  • ০৬ এপ্রিল ২০২৬
পৃথিবীর সঙ্গে ৪০ মিনিট যোগাযোগ বিচ্ছিন্ন থাকবেন নভোচারীরা
  • ০৬ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডে বিভিন্ন গ্রেডে চাকরি, আবেদন শেষ ৩০…
  • ০৬ এপ্রিল ২০২৬
আজহারীর পর শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া
  • ০৬ এপ্রিল ২০২৬
সংবিধানে যুক্ত হবে জিয়ার স্বাধীনতার ঘোষণা, সংসদে থাকছে উচ্চ…
  • ০৬ এপ্রিল ২০২৬
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ২ ইসরায়েলি নিহত, নিখোঁজ ২
  • ০৬ এপ্রিল ২০২৬