হাতিরঝিলে তরুণীর আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করল ফায়ার সার্ভিস

১৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:০৫ PM , আপডেট: ২৫ আগস্ট ২০২৫, ০৫:১১ PM
উদ্ধার হওয়া তরুণী

উদ্ধার হওয়া তরুণী © সংগৃহীত

রাজধানীর হাতিরঝিল প্রকল্প এলাকায় আত্মহত্যা করতে যাওয়া এক তরুণীকে বাঁচিয়েছে থানা পুলিশ। আত্মহত্যা করতে যাওয়া ওই তরুণীর বয়স ২৫ বছর বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে।

হাতিরঝিল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মেয়েটি হাতিরঝিলে একটি সেতুর ওপর থেকে আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ফায়ার সার্ভিসকে বিষয়টি জানালে দ্রুত ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে ওই তরুণীকে সেতু থেকে উদ্ধার করে। এরপর তাকে হাতিরঝিল থানায় আনা হয়।

ওসি আরও বলেন, কী কারণে আনুমানিক ২৫ বছর বয়সী ওই তরুণী আত্মহত্যা করতে গেছেন তা জানা যায়নি। তবে পুলিশের ধারণা প্রেমঘটিত বিষয়ে আত্মহত্যার চেষ্টা করতে পারেন মেয়েটি। মেয়েটির পরিবারকে খবর দিয়েছে পুলিশ। পরিবার থানায় আসার পর তাকে হস্তান্তর করা হবে।

জাতীয় দল না খেললেও ১৫ ফেব্রুয়ারি ভারতের মুখোমুখি হবে পাকিস্…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
ধনী প্রার্থীদের শীর্ষ দশে বিএনপির ৭, স্বতন্ত্র ৩
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
সুপারভাইজার নিয়োগ দেবে বেসরকারি উন্নয়ন সংস্থা হীড বাংলাদেশ,…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
এনটিআরসিএ-টেলিটকের সভায় যে সিদ্ধান্ত হলো
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ইনকিলাব মঞ্চ
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
সাউথইস্ট ইউনিভার্সিটি ও ব্রিটিশ কাউন্সিলের মধ্যে সমঝোতা স্ম…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬