মাঠ পর্যায়ের সরকারি চাকরিজীবীদের ৯টায় অফিসে থাকতে হবে

১৮ ফেব্রুয়ারি ২০২৩, ০১:১৯ PM , আপডেট: ২৫ আগস্ট ২০২৫, ০৫:১১ PM
সরকারি চাকরিজীবীদের বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে মন্ত্রীপরিষদ বিভাগ

সরকারি চাকরিজীবীদের বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে মন্ত্রীপরিষদ বিভাগ © ফাইল ছবি

মাঠ পর্যায়ের সরকারি চাকরিজীবীদের সকাল ৯টা থেকে অফিসে অবস্থানের নির্দেশ দেওয়া হয়েছে। ৯টা ৪০ মিনিট পর্যন্ত অফিসে থাকতে হবে তাদের। সম্প্রতি সব জেলা প্রশাসক (ডিসি) ও ইউএনওদের কাছে এ নির্দেশনা পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। আবশ্যিকভাবে এ নিয়ম মানতে বলা হয়েছে কর্মকর্তা-কর্মচারীদের।

নির্দেশনায় বলা হয়েছে, মাঠ পর্যায়ের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯টা থেকে মিনিট জরুরি পরিস্থিতি ছাড়া অফিস কক্ষে অবস্থান করতে হবে। মন্ত্রিপরিষদ বিভাগ খেকে দপ্তরসমূহের কার্যক্রম তদারকি করা হয়। অনেক কর্মকর্তাকে সম্প্রতি যথাসময়ে অফিসে উপস্থিত পাওয়া যাচ্ছে না।

এতে জনসাধারণ অন্যান্য সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের সংযোগ স্থাপন অসম্ভব হয়ে পড়ে। এতে নাগরিকরা যেমন ক্ষতিগ্রস্ত হন, তেমনি সরকারি কাজের গতি কমে।

এ অবস্থায় নাগরিকদের সুবিধা এবং সরকারি কর্মকাণ্ডে গতিশীলতা ও সমন্বয় বাড়াতে মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা জনস্বার্থে সকাল ৯টায় অফিসে এসে ৯টা ৪০ মিনিট পর্যন্ত অবস্থান করতে হবে। আবশ্যিকভাবে অফিসের কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

দুই বোর্ডে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা এক নটর ডেম কলেজ…
  • ৩১ অক্টোবর ২০২৬
চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও দখলবাজদের তাড়াতে হবে : জামায়াত আমির
  • ৩১ অক্টোবর ২০২৬
ফল পুনঃনিরীক্ষণের আবেদন কীভাবে, জানাল শিক্ষাবোর্ড
  • ৩১ অক্টোবর ২০২৬
স্কোপাস-ইনডেক্সড গবেষণা প্রকাশনায় বিজ্ঞান ও প্রযুক্তিতে শীর…
  • ৩১ অক্টোবর ২০২৬
এইচএসসিতে ভোলায় পাসের হার ৩৯.৫৪%, ছয় জেলার মধ্যে চতুর্থ
  • ৩১ অক্টোবর ২০২৬
নতুন পে স্কেলে বকেয়াসহ বেতন কাল থেকে, পাবেন না দুই লাখ সরকা…
  • ৩১ অক্টোবর ২০২৬