সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

১৭ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৩১ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:২৪ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

দিনাজপুর হাকিমপুর উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার  ফকিরপাড়া ধরন্দা সীমান্তের ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম শাহাবুল হোসেন বাবু (২৩)। তিনি হাকিমপুর উপজেলার ধরন্দা ফকিরপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে।

হাকিমপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শফিকুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জয়পুরহাট ২০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রফিকুল ইসলাম বলেন, হাকিমপুর উপজেলার ধরন্দা সীমান্তের ভারতীয় অংশে বিএসএফের গুলিতে এক যুবক নিহত হয়েছেন। তবে নিহত যুবক বাংলাদেশি নাকি ভারতীয় এটা এখনো নিশ্চিত হওয়া যায়নি। 

ছাত্ররাজনীতি নিষিদ্ধ রুয়েটে ছাত্রদলের দেয়াল লিখন, শিক্ষার্থ…
  • ২৩ এপ্রিল ২০২৬
যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করুন: অ্যাডভোক…
  • ২৩ এপ্রিল ২০২৬
অন্তর্বর্তী সরকারের সময় নিয়োগ পাওয়া দুই রাষ্ট্রদূতের নিয়োগ …
  • ২৩ এপ্রিল ২০২৬
আদানি বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বিকল, লোডশেডিংয়ের আশঙ্কা
  • ২৩ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ফল দেখুন এখানে
  • ২২ এপ্রিল ২০২৬
বহুল কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ
  • ২২ এপ্রিল ২০২৬