বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে উঠবে: প্রধানমন্ত্রী

১৫ ফেব্রুয়ারি ২০২৩, ০১:৪৯ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:২৫ PM
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা © সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে উঠবে। অসাম্প্রদায়িক বাংলাদেশ হবে, এটাই আমরা চাই। দেশের ওপর আর যেন কারো কালো থাবা না পড়ে, সেদিকে সবার সজাগ ও সতর্ক থাকতে হবে।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘বীর নিবাস’ হস্তান্তর কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বীর মুক্তিযোদ্ধা, মিত্র বাহিনীর সদস্য ও তাদের পরিবারকেও সম্মাননা দেওয়া হয়েছে। জানি না বিশ্বের অন্য কেউ এমনটি করেছে কি না।

সরকার প্রধান বলেন, বীর মুক্তিযোদ্ধারা মানবেতর জীবনযাপন করবে, রিকশা চালাবে, আমি বঙ্গবন্ধুর কন্যা ক্ষমতায় থাকতে সেটা হবে না। আমরা অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য ঘর করে দিচ্ছি। ডিজিটাল পদ্ধতিতে তাদের কাছে ভাতা পৌঁছে দিচ্ছি। আমরা চাই, বেঁচে থাকা বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের পরিবার যেন মর্যাদা ও সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারেন।

আরও পড়ুন: কানাডার সড়কে প্রাণ গেল তিন বাংলাদেশি শিক্ষার্থীর

তিনি আরও বলেন, একটা সময় ছিল, যখন মুক্তিযোদ্ধা পরিচয় দেওয়া কঠিন ছিল। মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলিয়ে ফেলার চেষ্টা চলেছে। আমরা এসে তাদের মর্যাদা দিয়েছি। আমরা চাই, যারা বঙ্গবন্ধুর ডাকে যুদ্ধ করেছেন, তারা যে দলেরই হোক না কেন, মর্যাদা পাক।

ট্যাগ: জাতীয়
চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও দখলবাজদের তাড়াতে হবে : জামায়াত আমির
  • ৩১ অক্টোবর ২০২৬
ফল পুনঃনিরীক্ষণের আবেদন কীভাবে, জানাল শিক্ষাবোর্ড
  • ৩১ অক্টোবর ২০২৬
স্কোপাস-ইনডেক্সড গবেষণা প্রকাশনায় বিজ্ঞান ও প্রযুক্তিতে শীর…
  • ৩১ অক্টোবর ২০২৬
এইচএসসিতে ভোলায় পাসের হার ৩৯.৫৪%, ছয় জেলার মধ্যে চতুর্থ
  • ৩১ অক্টোবর ২০২৬
নতুন পে স্কেলে বকেয়াসহ বেতন কাল থেকে, পাবেন না দুই লাখ সরকা…
  • ৩১ অক্টোবর ২০২৬
ডিবি হারুনসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত, একজনকে অবসর
  • ৩১ অক্টোবর ২০২৬