৯৯৯ এ কল করে আত্মসমর্পণ ‘হিজরতের নামে ঘরছাড়া’ তরুণের 

১৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:৪৫ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:২৬ PM
৯৯৯ এ কল করে আত্মসমর্পণ ‘হিজরতের নামে ঘরছাড়া’ তরুণের 

৯৯৯ এ কল করে আত্মসমর্পণ ‘হিজরতের নামে ঘরছাড়া’ তরুণের  © ফাইল ছবি

‘আনসার আল ইসলাম ফিল হিন্দাল শরক্বীয়া’য় যোগ দেওয়ার জন্য কুমিল্লার বাড়ি থেকে ঘর ছেড়েছিল এক তরুণ। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন তিনি। পুলিশ জানিয়েছে, নিজেকে জঙ্গি পরিচয় দেওয়া এই তরুণ স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্যই ৯৯৯ নম্বরে ফোন করেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ৯৯৯ নম্বরের মিডিয়া কর্মকর্তা পরিদর্শক আনোয়ার সাত্তার।

পুলিশ জানিয়েছে, নিজেকে জঙ্গি দাবি করা এই তরুণ ৯৯৯ নম্বরে কল করে আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করে। সে জানায়, গত বছরের ২৭ ডিসেম্বর হিজরতের উদ্দেশে কুমিল্লার বাড়ি থেকে টাকা-পয়সা নিয়ে ‘আনসার আল ইসলাম ফিল হিন্দাল শরক্বীয়া’য় যোগ দেওয়ার জন্য সে ঘর ছেড়েছিল। এরপর ঢাকার বসুন্ধরা, উত্তরখান ও দক্ষিণখানের বিভিন্ন মেসে অবস্থান করে।

তার কক্সবাজার যাওয়ার কথা ছিল প্রশিক্ষণ গ্রহণের জন্য; একমধ্যেই তিনি তার ভুল বুঝতে পেরে জঙ্গিদের আস্তানা থেকে পালিয়ে যান। এরপর উত্তরখান থানা এলাকায় এক ব্যক্তির আশ্রয় লাভ করে। এই তরুণ স্বাভাবিক জীবনে ফিরতে চাচ্ছিলেন। কিন্তু ভয় ছিল—তার দলের সদস্যদের হাতে ধরা পড়লে তাকে হত্যার করতে পারে। এসব তথ্য জানিয়ে আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করে ১৪ ফেব্রুয়ারি দুপুর পৌনে ১২টায় ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে।

৯৯৯ নম্বরের কলটেকার কনস্টেবল জয় বিশ্বাস কলটি রিসিভ করে তাৎক্ষণিক উত্তরখান জোনের এডিসি ইয়াসির আরাফাতকে বিষয়টি জানান। এরপর তার দেয়া তথ্যের ভিত্তিতে উত্তরখান থানা পুলিশের একটি দল কলারের বর্ণনা মতে, উত্তরখানের কোটবাড়ি আটিপাড়া এলাকা থেকে ওই তরুণকে উদ্ধার করে।

পরে উত্তরখান থানার ওসি ৯৯৯ নম্বরের কলটেকারকে জানান, তারা ২৬ বছর বয়সী তরুণ কলারকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছেন। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ ও পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।  

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close