শিক্ষামন্ত্রী নিজেই প্রতিহত হয়ে যাবেন: চরমোনাই পীর

০৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৪২ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৩৬ PM
মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম

মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম © ফাইল ছবি

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (চরমোনাই পীর) বলেছেন, শিক্ষামন্ত্রী পাঠ্যবই নিয়ে আন্দোলনকারীদের প্রতিহত করার ঘোষণা দিয়েছেন। আমাদের প্রতিহত করতে গিয়ে তিনি নিজেই প্রতিহত হয়ে যাবেন। 

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) জুমার নামাজের পরে রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

চরমোনাই পীর বলেন, মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে জনগণের বোধ-বিশ্বাস, সংস্কৃতি ও জাতীয় স্বার্থকে উপেক্ষা করে সাম্প্রদায়িক উসকানি, তথ্য ও ইতিহাস বিকৃতি, বিতর্কিত ও অবৈজ্ঞানিক মানব সৃষ্টিতত্ত্ব অনুপ্রবেশ, ট্রান্সজেন্ডার, পৌত্তলিক ও ব্রাহ্মণ্যবাদী সংস্কৃতির আধিপত্য, ইসলামকে ভিনদেশি সাব্যস্ত করা এবং প্লেজারিজমের মত নিন্দনীয় কাজের আশ্রয় নেওয়া হয়েছে; এটি আমাদের জন্য হতাশার। 

তিনি আরও বলেন, মহাগ্রন্থ আল-কুরআনে অগ্নিসংযোগ করে তাবৎ আল্লাহদ্রোহী শক্তিগুলো বিশ্বব্যাপী অশান্তির দাবানল জ্বালিয়ে দিয়েছে। ডেনমার্কের কুরআন পোড়ানো হয়নি বরং আমাদের অন্তরে আগুন জ্বালানো হয়েছে। সুইডেনের রাজধানী স্টকহোমে এবং ডেনমার্কে পবিত্র কুরআন পোড়ানোর এ ঘটনা সারাবিশ্বের মুসলমানদের মনে আঘাত দিয়েছে।  

নকলে বাধা দেওয়ায় পুলিশ ও কেন্দ্র পরিদর্শকের ওপর হামলা, গ্রে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীনিবাস থেকে হাবিপ্রবি ছাত্রীর মরদেহ উদ্ধার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রত্যন্ত হাওরাঞ্চল থেকে জজ হলেন ঢাবি শিক্ষার্থী শুভ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
১৮শ বিজেএসে ইবি থেকে জজ হলেন ১৯ শিক্ষার্থী 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ভিসির প্রথম কর্মচারী নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, করুন আ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬