আজ রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না

০২ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:১১ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৪১ PM
রাজধানীর কয়েকটি এলাকায় চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

রাজধানীর কয়েকটি এলাকায় চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে © সংগৃহীত

পাইপলাইন সংস্কার কাজের জন্য রাজধানীর বেশ কিছু এলাকায় আজ গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। 

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাজধানীর কয়েকটি এলাকায় চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার (১ ফেব্রুয়ারি) তিতাস গ্যাস কর্তৃপক্ষ সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পাইপলাইনের জরুরি সংস্কার কাজের জন্য বৃহস্পতিবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মিরপুর-১৩ ও কচুক্ষেত এলাকার সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

আরও পড়ুন: আজ পাতাল মেট্রোরেলের নির্মাণকাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

এছাড়া আশপাশের এলাকায় গাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে বলেও জানানো হয়।

বিজ্ঞপ্তিতে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

দীর্ঘ বিরতির পর ক্রীড়াঙ্গনে ‘বৈশাখী উৎসব’
  • ১২ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধে ১১ বিলিয়ন ডলার খুইয়েছে ইসরায়েল
  • ১২ এপ্রিল ২০২৬
শিক্ষায় সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট করবে সরকার: শিক্ষামন্ত্রী
  • ১২ এপ্রিল ২০২৬
মোহাম্মদপুরে ‘এলেক্স ইমনকে’ কুপিয়ে হত্যা
  • ১২ এপ্রিল ২০২৬
যেসব যুক্তিতে জামিন পেয়েছেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধু…
  • ১২ এপ্রিল ২০২৬
তিন ভূমিকায় শিরোপাজয়ী সেই আলফাজকে ছাঁটাই করল মোহামেডান
  • ১২ এপ্রিল ২০২৬