মে মাসে চালু হচ্ছে স্কুল বাস, থাকবে সিসি ক্যামেরা

১১ জানুয়ারি ২০২৩, ১২:১০ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৪৭ PM
মে মাসে চালু হচ্ছে স্কুল বাস, থাকবে সিসি ক্যামেরা

মে মাসে চালু হচ্ছে স্কুল বাস, থাকবে সিসি ক্যামেরা © প্রতীকী ছবি

চলতি বছরের মে মাস থেকে রাজধানীতে স্কুলবাস চালু করা হবে বলে জানিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। তিনি বলেছেন,  বনানীর চিটাগং গ্রামার স্কুল, স্কলাস্টিকা স্কুল, স্যার জন উইলসন স্কুল ও বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়াল স্কুলে প্রথম দফায় স্কুল বাস সার্ভিস চালু হবে।

মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে রাজধানীর বনানীর চট্টগ্রাম গ্রামার স্কুলে শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে স্কুলবাস প্রবর্তন সংক্রান্ত বিষয়ে মতবিনিময় সভায় এসব কথা বলেন। সভায় শিক্ষক ও অভিভাবকরা স্কুলবাস সার্ভিস সংক্রান্ত বিভিন্ন বিষয়ে ডিএনসিসি মেয়রের সঙ্গে কথা বলেন।

ডিএনসিসি মেয়র বলেন, সন্তান বাবা-মায়ের সবচেয়ে মূল্যবান সম্পদ। তাদের নিরাপত্তার বিষয়টি অতি গুরুত্বপূর্ণ। স্কুল বাসগুলোতে সিসিটিভি ক্যামেরাসহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বাচ্চাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

মতবিনিময় সভায় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ সেলিম রেজা, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহ. আমিরুল ইসলাম, সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মাদ শরীফ উদ্দীনসহ শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: অ্যান্ড্রয়েড ফোনই সর্বনাশ করছে স্কুল শিক্ষার্থীদের

মেয়র আতিকুল ইসলাম বলেন, অনেক শিক্ষার্থী মিলে একটি স্কুল বাসে যাতায়াত করবে। স্কুল বাসে উঠার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করা হবে। নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্বারোপ করা হবে। কোন বাস নষ্ট হয়ে গেলে সেক্ষেত্রে বিকল্প বাসের ব্যবস্থা থাকবে।

তিনি বলেন, অ্যাপ্সের মাধ্যমে বাস ট্র্যাকিং ব্যবস্থা থাকবে। নিরাপত্তা এবং স্কুলবাসের চালক ও স্টাফদের প্রশিক্ষণের ব্যবস্থাও করা হবে। একটি হটলাইন নম্বর থাকবে যেটির মাধ্যমে অভিভাবকেরা সার্বক্ষণিক যোগাযোগ করতে পারবেন। শিক্ষক এবং অভিভাবকদের আগ্রহ ও সমর্থন এটি বাস্তবায়নে বড় ভূমিকা রাখবে।

মেয়র আরও বলেন, আজ চিটাগং গ্রামার স্কুলে এসেছি। পরবর্তীতে স্কলাস্টিকা স্কুল, স্যার জন উইলসন স্কুল ও বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়াল স্কুলে যাব শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে আলাপ করতে। অন্য কিছু স্কুলও স্কুল বাস সার্ভিস চালু করতে আমাদের সঙ্গে যোগাযোগ করছে।

এনটিআরসিএ-টেলিটকের সভায় যে সিদ্ধান্ত হলো
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ইনকিলাব মঞ্চ
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
সাউথইস্ট ইউনিভার্সিটি ও ব্রিটিশ কাউন্সিলের মধ্যে সমঝোতা স্ম…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
৫০ বছর ধরে তৈরি প্রাণ গোপালকে বিনিময় ছাড়াই নিয়ে নিয়েছে ভারত!
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের কাপ্পা কম্প্রেসর উৎপাদন শুরু ও…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
সংস্কারের জনক ও বাহক বিএনপি, নব্য সংস্কারবাদীদের অপপ্রচার ব…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬