দ্বিতীয় মেয়াদে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি হলেন অধ্যাপক খুরশীদ

১০ জানুয়ারি ২০২৩, ০৫:০৭ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৪৭ PM
অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম

অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম © ফাইল ফটাে

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক পদে টানা দ্বিতীয় মেয়াদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। আজ মঙ্গলবার (১০ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব (চুক্তি ও বৈদেশিক নিয়োগ)  মোহা. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘সরকারি চাকরি আইন-২০১৮ এর ধারা-৪৯ অনুযায়ী স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক পদে ইতোপূর্বে চুক্তিভিত্তিক নিয়োজিত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমকে (কোড নম্বর ৩৮০১৩) যোগদানের তারিখ থেকে পরবর্তী  দুই বছর মেয়াদে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।’

এতে আরও বলা হয়, ‘পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে পূর্বের চুক্তিপত্রের শর্তাবলি অপরিবর্তিত রেখে পুনরায় সরকারের সঙ্গে চুক্তিপত্র সম্পাদন করতে হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।’

প্রসঙ্গত, আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বাংলাদেশ সিভিল সার্ভিস (স্বাস্থ্য) দশম ব্যাচের কর্মকর্তা। এই শল্যচিকিৎসক ২০২০ সালের ২৬ জুলাই অধিদপ্তরের মহাপরিচালকের পদে বসেন। তাঁর স্বাভাবিক চাকরির মেয়াদ শেষ হয় একই বছরের ৩১ ডিসেম্বর। এরপর তাঁর মেয়াদ বৃদ্ধি করে ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত টেনে নেওয়া হয়।

ভোরে ভূমিকম্পে কেঁপে উঠল দেশ
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকা মহানগরের ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
পবিত্র শবে বরাত আজ, রাতে যেভাবে ইবাদত করবেন
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
শবে বরাত উপলক্ষে ৬ আমল পালনের পরামর্শ দিলেন শায়খ আহমাদুল্লাহ
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
হাসনাত আব্দুল্লাহর ব্যানারে আগুন, প্রতিনিধির ওপর হামলা
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
রুশ তেল কিনবে না ভারত, পণ্যে ১৮ শতাংশ শুল্কের সিদ্ধান্ত ট্র…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬