‘স্মার্ট বাংলাদেশ গড়তে আগে শিক্ষকদের স্মার্ট হতে হবে’

১০ জানুয়ারি ২০২৩, ০৪:৪৮ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৪৭ PM
মো. সোহরাব হোসাইন

মো. সোহরাব হোসাইন © ফাইল ফটাে

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়তে হলে বিজ্ঞানভিত্তিক শিক্ষাকে গুরুত্ব দিতে হবে। শিক্ষার্থীদের স্মার্ট করে গড়ে তুলতে শিক্ষকদের আগে স্মার্ট হতে হবে।

শনিবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার গোপালপুর দ্বারিকা উচ্চ বিদ্যালয়ের সতীর্থ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সোহরাব হোসাইন আরও বলেন, সন্তানদের দেশকে ভালোবাসতে শেখাতে হবে। কারণ আপনার সন্তানরা দেশকে না ভালোবাসলে আপনাকেও ভালোবাসবে না।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট নাট্যকার ও গোপালপুর দ্বারিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রামেন্দু মজুমদার। তিনি বলেন, ‘আমাদের দেশে অবকাঠামোসহ সার্বিক বিষয়ে ব্যাপক উন্নতি হয়েছে। একই সঙ্গে মূল্যবোধের চরম অবনতি হয়েছে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র ভৌমিককে আজীবন সম্মাননা, পরিচালনা কমিটির সাবেক সভাপতি মুকবুল আহমেদ ও অজি উল্যা মিয়াকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।

খুতবায় হাসিনাকে ‘স্বৈরাচার’ বলায় খতিবকে অব্যাহতি
  • ০১ নভেম্বর ২০২৬
সন্ধ্যার পর স্কুল-কলেজ শিক্ষার্থীদের রাস্তায় পেলেই গ্রেপ্তা…
  • ০১ নভেম্বর ২০২৬
টাকার বিনিময়ে আ. লীগ নেতাকর্মীদের আশ্রয় দিচ্ছে বিএনপির কিছু…
  • ০১ নভেম্বর ২০২৬
পুকুরে লংমার্চের বাস, নিহত ১
  • ৩১ অক্টোবর ২০২৬
‘হুজুর, ঐ এ প্লাস আপনাদের দিলাম, পানিতে গুলে খান’— নকলের অভ…
  • ৩১ অক্টোবর ২০২৬
শ্রীলংকাকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন পাকিস্তান
  • ৩১ অক্টোবর ২০২৬