তিন মোবাইল কোম্পানিকে ২৫০০ কোটি টাকা পরিশোধের নির্দেশ

১০ জানুয়ারি ২০২৩, ১২:১৭ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৪৭ PM
তিন মোবাইল কোম্পানিকে ২৫০০ কোটি টাকা পরিশোধের নির্দেশ

তিন মোবাইল কোম্পানিকে ২৫০০ কোটি টাকা পরিশোধের নির্দেশ © সংগৃহীত

দেশের তিন মোবাইল অপারেটর কোম্পানিকে ২ হাজার ৫০০ কোটি টাকা পরিশোধ করতে হবে বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। কোম্পানি তিনটি হলো গ্রামীণফোন, বাংলালিংক ও রবি। সরকার, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) এই টাকা দিতে হবে বলেও আদেশে বলা হয়েছে।

মঙ্গলবার (১০ জানুয়ারি) হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে ৫ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

গ্রামীণফোনের ১৪শ’ কোটি, রবির ৫শ’ কোটি ও বাংলালিংকের ৬৫০ কোটি টাকা বকেয়া পরিশোধের আদেশ দেয়া হয়।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। বিটিআরসির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রেজা-ই রাকিব। মোবাইল কোম্পানির পক্ষে ছিলেন ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান।

আরও পড়ুন: তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রার ৬.৯ ডিগ্রি সেলসিয়াস

সরকার বেশি ভ্যাট-ট্যাক্স নিচ্ছে মর্মে ২০১২ সালে হাইকোর্টে রিট করে বিদেশি মোবাইল অপারেটর কোম্পানি। তবে ওই রিটে হেরে যায় ওই তিন কোম্পানি।

খুতবায় হাসিনাকে ‘স্বৈরাচার’ বলায় খতিবকে অব্যাহতি
  • ০১ নভেম্বর ২০২৬
সন্ধ্যার পর স্কুল-কলেজ শিক্ষার্থীদের রাস্তায় পেলেই গ্রেপ্তা…
  • ০১ নভেম্বর ২০২৬
টাকার বিনিময়ে আ. লীগ নেতাকর্মীদের আশ্রয় দিচ্ছে বিএনপির কিছু…
  • ০১ নভেম্বর ২০২৬
পুকুরে লংমার্চের বাস, নিহত ১
  • ৩১ অক্টোবর ২০২৬
‘হুজুর, ঐ এ প্লাস আপনাদের দিলাম, পানিতে গুলে খান’— নকলের অভ…
  • ৩১ অক্টোবর ২০২৬
শ্রীলংকাকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন পাকিস্তান
  • ৩১ অক্টোবর ২০২৬