আজ থেকে ১১০ টাকায় কেনা যাবে সয়াবিন তেল

১০ জানুয়ারি ২০২৩, ০৮:৫৬ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৪৭ PM
আজ মঙ্গলবার থেকে তেল, চিনি ও মসুর ডাল বিক্রি শুরু করছে টিসিবি

আজ মঙ্গলবার থেকে তেল, চিনি ও মসুর ডাল বিক্রি শুরু করছে টিসিবি © ফাইল ছবি

সাশ্রয়ী দামে আজ মঙ্গলবার থেকে তেল, চিনি ও মসুর ডাল বিক্রি শুরু করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। কার্ডধারী এক কোটি পরিবারের মধ্যে এসব পণ্য বিক্রি হবে। রাজধানীর আগারগাঁওয়ের পাবলিক সার্ভিস কমিশনের উত্তর গেটে এ কার্যক্রম উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

রোববার টিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি জানুয়ারির জন্য ঢাকা মহানগরসহ সারাদেশে তিনটি পণ্য বিক্রি করা হবে। শুধু কার্ডধারী পরিবারের নিম্ন আয়ের ভোক্তারা টিসিবির পণ্য কিনতে পারবেন। এবার প্রতি লিটার সয়াবিন তেল ১১০ টাকা, প্রতি কেজি চিনি ৭০ ও ডাল ৬০ টাকায় বিক্রি করা হবে।

সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল ও এক কেজি চিনি একজন ক্রেতা কিনতে পারবেন। পণ্য বিক্রি হবে টিসিবির ডিলারদের দোকান বা নির্ধারিত স্থায়ী ঠিকানা।

সিটি করপোরেশন, জেলা ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এবং নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী ডিলাররা এ কার্যক্রম পরিচালনা করবেন। 

মাদক সিন্ডিকেটের প্রস্তাবে রাজি না হওয়ায় ব্যবসায়ীকে মারধর ও…
  • ১৩ এপ্রিল ২০২৬
মানবাধিকার নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মশালা
  • ১৩ এপ্রিল ২০২৬
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য রেকর্ড পারিশ্রমিক ঘোষণা
  • ১৩ এপ্রিল ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি সিনোভিয়া ফার্মায়, নেবে সেলস এক্সিকিউটিভ
  • ১৩ এপ্রিল ২০২৬
সংবিধানের দোহাই দিয়ে নতুন ফ্যাসিবাদের পথে সরকার: এবি পার্টি
  • ১৩ এপ্রিল ২০২৬
সদস্য সংগ্রহ করছে ঢাবির ‌‘ভয়েস অব বিজনেস’
  • ১৩ এপ্রিল ২০২৬