তীব্র শীত থাকবে আরও ৫ দিন

০৭ জানুয়ারি ২০২৩, ০৯:০৭ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
জেকে বসেছে শীত

জেকে বসেছে শীত © ফাইল ফটাে

তীব্র শীত থেকে নিস্তার সহসাই নিস্তার মিলছে না। দেশে চলমান শীত পরিস্থিতি আরও অন্তত পাঁচদিন থাকার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

জানা গেছে, শুক্রবার (৬ জানুয়ারি) দেশে সর্বনিম্ন তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায়। এদিন এখানকার তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া নওগাঁ, দিনাজপুর, পঞ্চগড় ও যশোর জেলায় এদিন মৃদু শৈত্যপ্রবাহ ছিল। 

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শৈত্যপ্রবাহ না থাকলেও আগামী ৫ দিন রাজশাহী-রংপুর বিভাগ, খুলনা বিভাগ এবং ঢাকা ও ময়মনসিংহ বিভাগে মাঝারি থেকে তীব্র শীতের অনুভূতি থাকবে। সিলেট-চট্টগ্রাম বিভাগে তাপমাত্রা তুলনামূলক ভালো থাকবে। বরিশাল বিভাগেও তাপমাত্রা তুলনামূলক কম থাকবে।

শুক্রবার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি, যা আগে ছিল ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর তা বুধবার ছিল ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে শুক্রবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার ছিল ১৭ ডিগ্রি।

অকালে বিদায় নিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইমতিয়াজ
  • ০৩ এপ্রিল ২০২৬
খুবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় প্রাইভেট কার জব্দ, চালক পলাতক
  • ০৩ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় ৩০ লক্ষ টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ
  • ০৩ এপ্রিল ২০২৬
আরও একটি এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের
  • ০৩ এপ্রিল ২০২৬
দলীয় স্বার্থের সাথে সংবিধান মেলানো হচ্ছে প্রতারণা: রাবির সা…
  • ০৩ এপ্রিল ২০২৬
পাবিপ্রবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় ছাত্রদল–ছাত্…
  • ০৩ এপ্রিল ২০২৬