রবিবার থেকে দেশে শীতের তীব্রতা কমবে

০৬ জানুয়ারি ২০২৩, ০৯:৫২ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
তীব্র শীতে আগুন থেকে উষ্ণতা নিচ্ছেন অনেকে

তীব্র শীতে আগুন থেকে উষ্ণতা নিচ্ছেন অনেকে © ফাইল ছবি

পৌষের হাড় কাঁপানো শীতে কাঁপছে সারাদেশ। অন্যান্য বছরের তুলনায় এ বছর পৌষের মধ্যবর্তী সময়েই হাড়ভাঙ্গা শীতে বেড়েছে দুর্ভোগ। এ বিষয়ে শুক্রবার (৬ জানুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, শীতের এমন তীব্র অনুভুতি রবিবার থেকে কমতে শুরু করবে। 

তিনি আরও বলেন, আজ (শুক্রবার) ৩টার পর পর কুয়াশা কেটে গেছে। কাল আর একটু এগিয়ে আসবে। এভাবে আশা করি রবিবারের মধ্যে তীব্র শীতের অনুভূতি কমে যাবে।

গত মঙ্গলবার সারাদেশে দিনের তাপমাত্রা কমতে থাকে। প্রতি বিভাগে প্রায় ৪ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস হারে তাপমাত্রা কমে যায়।

আরও পড়ুন: ছাত্রলীগের মঞ্চ ভেঙে হাসপাতালে ৮ জন

এছাড়াও আবহাওয়া অধিদপ্তর জানায়, শুক্রবার সকাল ৬টা পর্যন্ত দেশের পাঁচ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে। জেলাগুলো হলো নওগাঁ, দিনাজপুর, পঞ্চগড়, যশোর ও চুয়াডাঙ্গা। এই অঞ্চলগুলোর ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

এর মধ্যে দেশের সর্বোনিম্ন তাপমাত্রা রয়েছে চুয়াডাঙ্গায় ৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজার ও সীতাকুণ্ডে ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজ দুপুর ১২টায় ঢাকার তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এখানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল ৯১ ভাগ।

আবহাওয়াবিদদের ব্যাখ্যা মতে, মৃদু শৈত্যপ্রবাহে তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস থাকে। মাঝারি শৈত্যপ্রবাহে তাপমাত্রা হয় ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস। তীব্র শৈত্যপ্রবাহে ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস হয় তাপমাত্রা।

ট্যাগ: সমস্যা
স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিলের সংবাদটি সঠিক নয়
  • ১৯ মে ২০২৬
নিখোঁজ গৃহশিক্ষিকার বস্তাবন্দি লাশ মিলল ছাত্রের বাড়িতে
  • ১৯ মে ২০২৬
অব্যবহৃত সৌরশক্তি ব্যবহারে উদ্ভাবনী উদ্যোগ ‘স্মার্ট-সিপ প্ল…
  • ১৯ মে ২০২৬
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হলেন ইপিআই থেকে বদলি হওয়া ডা. …
  • ১৯ মে ২০২৬
পায়রা বন্দর কর্তৃপক্ষে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ২২, আবেদন আ…
  • ১৯ মে ২০২৬
রাজবাড়ীতে ফেনসিডিলসহ যুবক আটক
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081