বিএনপির গণমিছিল কর্মসূচি কাল

২৯ ডিসেম্বর ২০২২, ০৮:২০ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩৩ PM
বাংলাদেশ জাতীয়তাবাদী দল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল © ফাইল ছবি

আগামীকাল ৩০ ডিসেম্বর রাজধানীতে গণমিছিল করবে বিএনপি। ঢাকার সমাবেশে পূর্বঘোষিত বিএনপির গণমিছিল নয়াপল্টন থেকে শুরু হয়ে মগবাজার চৌরাস্তায় গিয়ে শেষ হবে বলে জানিয়েছেন দলটির ভাইস-চেয়ারম্যান ও ঢাকা বিভাগীয় গণমিছিলের প্রধান সমন্বয়ক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ জানান।

ভাইস-চেয়ারম্যান বলেন, আমাদের গণমিছিল হবে শান্তিপূর্ণ। আগামীকাল দুপুর ২টায় নেতাকর্মীরা জমায়েত হয়ে মিছিলটি নয়াপল্টনস্ত দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কাকরাইল, শান্তিনগর, মালিবাগ হয়ে মগবাজার চৌরাস্তা ঘুরে ফের নয়াপল্টনে এসে শেষ হবে।

আরও পড়ুন: মেট্রোরেলের এমআরটি পাস মিলবে কাল থেকে

ঢাকাবাসীকে গণমিছিল সফল করার আহ্বান জানিয়ে ডা. জাহিদ বলেন, গণমিছিল করা আমাদের সাংবিধানিক অধিকার। সেটার জন্যই আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চাওয়ার জন্য ডিএমপি কার্যালয়ে গিয়ে ছিলাম। ডিএমপি আমাদের সর্বাত্মক সহযোগিতা করবে।

সংবাদ সম্মেলনে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দীন আলম, ইকবাল হোসেন শ্যামল, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

দপ্তর সূত্রে জানা গেছে, দুপুর আড়াইটায় ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চ থাকবে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। সেখানে শুধু বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন এবং বক্তব্য রাখবেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ১৩টি ভাগে মিছিল নিয়ে সব অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করবেন। এ বিষয়ে প্রস্তুতি নেওয়া হয়েছে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে একাডেমিক শাটডাউনের ঘোষণা শিক্ষকদের
  • ২১ এপ্রিল ২০২৬
কেন্দ্রে প্রবেশ করছে এসএসসি পরীক্ষার্থীরা, বাইরে অপেক্ষায় অ…
  • ২১ এপ্রিল ২০২৬
ইরান ‍যুদ্ধে বহুলালোচিত এ-১০ ওয়ারথগ যুদ্ধবিমান নিয়ে নতুন স…
  • ২১ এপ্রিল ২০২৬
একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা
  • ২১ এপ্রিল ২০২৬
চুক্তি না হলে বুধবার সন্ধ্যা থেকে ইরানে ফের অভিযান: ট্রাম্প
  • ২১ এপ্রিল ২০২৬
ইরানের সঙ্গে চুক্তি না হওয়া পর্যন্ত অবরোধ সরাবে না যুক্তরাষ…
  • ২১ এপ্রিল ২০২৬