মেট্রোরেলের এমআরটি পাস মিলবে কাল থেকে

২৯ ডিসেম্বর ২০২২, ০৭:৩৩ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩৩ PM
মেট্রোরেল চলাচলে এমআরটি পাস

মেট্রোরেল চলাচলে এমআরটি পাস © সংগৃহীত

মেট্রোরেলে চলাচলের জন্য আগামীকাল (শুক্রবার) থেকে এমআরটি পাস কিনতে পারবেন যাত্রীরা। এজন্য প্রতি যাত্রীকে মূল ও ব্যবহারযোগ্য টাকাসহ অন্তত ৫০০ টাকা খরচ করতে হবে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শেখ ওয়ালিদ ফয়েজের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেট্রোরেলে চলাচলের জন্য আগামীকাল থেকে এমআরটি পাস দেওয়া শুরু হবে। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মেট্রোরেলের উত্তরা উত্তর ও আগারগাঁও স্টেশনের কাউন্টার থেকে এমআরটি পাস সংগ্রহ করা যাবে।

আরও পড়ুন: মেসিকে প্রেসিডেন্ট দেখতে চায় ৪৪ শতাংশ মানুষ

আরও বলা হয়, এমআরটি পাস সংগ্রহের জন্য যাত্রীদের  নির্ধারিত টাকা কাউন্টারে পরিশোধ করতে হবে এবং পূরণ করা এমআরটি পাস নিবন্ধন ফরম জমা দিতে হবে। এজন্য কার্ডের মূল্য বাবদ ২০০ টাকা ও ব্যবহারযোগ্য ৩০০ টাকাসহ মোট ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। 

এমআরটি পাস নিবন্ধন ফরমটি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ওয়েবসাইটে (http://www.dmtcl.gov.bd) পাওয়া যাবে।

এসএসসিতে যশোর বোর্ডের ১৯ কেন্দ্র বাদ, যোগ হলো নতুন প্রতিষ্ঠ…
  • ০১ এপ্রিল ২০২৬
রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, নিহত সবাই
  • ০১ এপ্রিল ২০২৬
সাউথইস্ট ইউনিভার্সিটিতে ‘গ্লোবাল আইটি ক্যারিয়ারস অ্যান্ড স…
  • ০১ এপ্রিল ২০২৬
পে-স্কেলের বাস্তবায়ন দাবিতে ৬ দিনের কর্মসূচি ঘোষণা সরকারি ক…
  • ০১ এপ্রিল ২০২৬
হামসহ ১০ রোগের টিকা সংকট, দ্রুত সমাধানের আশ্বাস স্বাস্থ্য স…
  • ০১ এপ্রিল ২০২৬
যে শর্তে যুদ্ধ শেষ করতে চায় ইরান
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence