মেট্রোরেলে প্রথম জরিমানা দিলেন ঢাকা কলেজ শিক্ষার্থী

২৯ ডিসেম্বর ২০২২, ০৪:০০ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩৩ PM
মেট্রোরেলে প্রথম জরিমানা প্রদানকারী

মেট্রোরেলে প্রথম জরিমানা প্রদানকারী © সংগৃহীত

মেট্রোরেল চালুর পর একক যাত্রার কার্ড হারানোয় প্রথম জরিমানা দিলেন ইমরান হোসেন নোমান। ঢাকা কলেজের পদার্থ বিজ্ঞান  বিভাগের শিক্ষার্থী বলে দাবি করেছেন তিনি। 

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) মেট্রোরেলের উত্তরা উত্তর স্টেশন থেকে আঁগারগাও স্টেশন পর্যন্ত ভ্রমণ শেষে তিনি এ জরিমানার মুখে পড়েন।

ইমরান হোসেন নোমান জানান, অনেক আবেগ-উচ্ছাসের সাথে উত্তরা উত্তর স্টেশন থেকে টিকিট কেটে তিনি মেট্রোরেলে ওঠেন। আঁগারগাও স্টেশনে পকেটে হাত দিয়ে দেখেন টিকিট নেই। বের হওয়ার সময় টিকিট দেখাতে না পারার কারণে তিনি আটকা পড়েন। ফলে নিয়মানুযায়ী এমআরটি কর্মকর্তারা তাকে ১০০ টাকা জরিমানা করেন। এজন্য তাকে পুনরায় নতুন কারড সংগ্রহ করতে হয়। 

আরও পড়ুন: মেট্রোরেল নিয়ে অনেকেই বাঁধা দিয়েছেন: সৈকত 

তিনি আরও জানান, জরিমানার ১০০ টাকার মধ্যে ৬০ টাকা ভাড়া বাবদ, বাকি ৪০ টাকা কার্ডের মূল্য বাবদ। 

এ বিষয়ে জানতে চাইলে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেডের জেনারেল ম্যানেজার (অপারেশন) ইফতেখার হোসাইন বলেন, এ জরিমানা যুক্তিসঙ্গত। টিকিট হারালে একজন যাত্রীকে অবৈধ যাত্রী হিসেবে ধরে নেয়া হবে।

মেট্রোরেলের কর্মকর্তারা জানিয়েছেন, এমআরটি পাস কার্ড হারালে শুধুমাত্র ২০০ টাকা দিয়ে পুনরায় কার্ড নেওয়া যাবে। এছাড়াও পূর্বের কার্ডে অবশিষ্ট টাকা নতুন কার্ডে যোগ হয়ে যাবে। 

সিটি ব্যাংক নিয়োগ দেবে ঢাকাসহ ৬ জেলায়, আবেদন ৭ অক্টোবর পর্য…
  • ০১ অক্টোবর ২০২৬
‘আগে এত ভোগান্তি ছিল না, দেশে জন্ম নেওয়া এখন পাপের পর্যায়ে …
  • ০১ অক্টোবর ২০২৬
জাপানে উচ্চশিক্ষায় স্কলারশিপ দেবে হোনজো ইন্টারন্যাশনাল স্কল…
  • ০১ অক্টোবর ২০২৬
ফেনীর এক কলেজে নিষিদ্ধ টিকটক, নির্দেশনা অমান্য করলে আইনানুগ…
  • ০১ অক্টোবর ২০২৬
সনদ বাণিজ্য ও অননুমোদিত ক্যাম্পাস: বেসরকারি বিশ্ববিদ্যালয় ই…
  • ০১ অক্টোবর ২০২৬
আবু সাঈদ হত্যা: বেরোবির তিন শিক্ষকসহ ১১ জনকে স্থায়ী বহিষ্কার
  • ০১ অক্টোবর ২০২৬