শিক্ষকের বাড়িতে ছাত্রীর অনশন

২৫ ডিসেম্বর ২০২২, ০৭:০৪ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১৩ PM
শিক্ষকের বাসায় অনশনরত ছাত্রী

শিক্ষকের বাসায় অনশনরত ছাত্রী © সংগৃহীত

নীলফামারী সদরে বিয়ের দাবিতে এক ছাত্রী (১৬) অনশন করছে তার শিক্ষকের বাড়িতে। গতকাল শনিবার থেকে রোববার (২৫ ডিসেম্বর) পর্যন্ত সে ওই শিক্ষক মনিরুজ্জামান বাবুর (২৮) বাড়িতে অবস্থান নেয়।

অনশনরত ওই ছাত্রী সদর উপজেলার এক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। একই বিদ্যালয়ে মনিরুজ্জামান বাবু ল্যাব অপারেটর হিসেবে কর্মরত।

অনশনরত ছাত্রী বলেন, দুই বছর আগে থেকে প্রাইভেট পড়ার সময় ওই শিক্ষকের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ সময় তিনি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক করেন। এখন বিয়ে করার কথা বললে তিনি টালবাহানা করছেন। তিনি আমাকে বিয়ে না করলে নিজেকে শেষ করে ফেলব।

আরও পড়ুন: শিক্ষার্থীদের মধ্যে মাদকের অপব্যবহার বেড়েছে

অনশনরত ছাত্রীর বাবা বলেন, আমার মেয়ের সরলতার সুযোগ নিয়ে তার জীবন নষ্ট করে দিয়েছে। আমি এর উপযুক্ত বিচার চাই। 

রামনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ওবায়দুল ইসলাম বলেন, গত শনিবার রাত থেকে মেয়েটি বিয়ের দাবিতে প্রাইভেট শিক্ষকের বাড়িতে অবস্থান করছে। সে তাঁর দাবিতে অনড়। অথচ মেয়েটির বয়স অনুযায়ী এখনও বিয়ের যোগ্য নয়। তাই উভয় পরিবারকে সমঝোতার মাধ্যমে মীমাংসা করার জন্য বলেছি।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence