প্রতিবন্ধকতাকে এখন আর অভিশাপ মনে করা হয় না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

২৫ ডিসেম্বর ২০২২, ০৩:৩৩ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১৩ PM
রাজধানীর সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে বক্তব্য রাখেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু

রাজধানীর সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে বক্তব্য রাখেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু © সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধীদের জন্য নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছেন। সরকার প্রদত্ত বিভিন্ন সুযোগ-সুবিধার জন্য প্রতিবন্ধীরা স্বাভাবিক মানুষের মতোই জীবন-যাপন করছে। প্রতিবন্ধকতাকে এখন আর অভিশাপ মনে করা হয় না বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু।

রবিবার (২৫ ডিসেম্বর) রাজধানীর সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে জাতীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুইড বাংলাদেশের প্রতিবন্ধী ক্রীড়াবিদদের অংশগ্রহণে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: পরীক্ষায় ফেল করায় গলায় ফাঁস দিয়ে মাদ্রাসাছাত্রীর আত্মহত্যা

প্রতিবন্ধী বিদ্যালয়ে সরকারি সুবিধা বাড়ানো হচ্ছে বলে প্রতিমন্ত্রী বলেন, প্রতিবন্ধকতাকে জয় করে আমাদের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করছে। বৈশ্বিক পরিমণ্ডলেও দেশের মুখ উজ্জ্বল করেছে।

সুইড বাংলাদেশের সভাপতি ফরিদ আহমেদ ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— হুইপ মাহবুব আরা গিনি, জাতীয় সংসদ ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জাহাঙ্গীর আলম।

প্রাথমিক শিক্ষায় কমিউনিটির সম্পৃক্ততা বাড়াতে প্যারেন্ট সার্…
  • ১৩ আগস্ট ২০২৬
সুগন্ধি চালের রফতানিতে কঠোর অবস্থান সরকারের
  • ১৩ আগস্ট ২০২৬
সিআইডির জ্যাকেট-ওয়াকিটকি নিয়ে নারী অপহরণের চেষ্টা, গ্রেপ্তা…
  • ১৩ আগস্ট ২০২৬
মাগুরা জেলা পরিষদ কার্যালয়ে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১০ সেপ…
  • ১৩ আগস্ট ২০২৬
৯২ শিক্ষকের ৫৮ জন সনাক্ত, বাকিদেরও আওতায় আনতে কমিটি ঢাবি প…
  • ১৩ আগস্ট ২০২৬
শত্রুতার জেরে কলাবাগানে কীটনাশক ছিটিয়ে ৪ লাখ টাকার ক্ষতি, থ…
  • ১৩ আগস্ট ২০২৬