আওয়ামী লীগ সম্মেলনে বিএনপিকে আমন্ত্রণ

২৩ ডিসেম্বর ২০২২, ০১:০৯ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১৩ PM
আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান

আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান © ফাইল ছবি

বিএনপিকে আনুষ্ঠানিকভাবে কার্ড দিয়ে আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিলে আমন্ত্রণ জানানো হয়েছে। শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুর ১২টায় আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যান।

বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করা দলটির সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহ প্রিন্স কার্ডটি গ্রহণ করেছেন।

দাওয়াত কার্ড দিয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে বের হয়ে সায়েম খান বলেন, সম্মেলনে বিএনপির তিন নেতা স্থায়ী কমিটির সদস্য মঈন খান, মোশাররফ হোসেন এবং নজরুল ইসলাম খানকে দাওয়াত দেয়া হয়েছে।

আরও পড়ুন: ঢাবিতে সান্ধ্য কোর্সে চাকরিজীবীদের অগ্রাধিকার

আগেরদিন আমন্ত্রণ জানানোর বিষয়ে তিনি বলেন, করোনার কারণে এবারের সম্মেলন একদিনে করার সিদ্ধান্ত হয়েছে। স্বল্প পরিসরে আমরা আমন্ত্রণপত্র বিলি করছি। উনারা আমন্ত্রণপত্র গ্রহণ করেছেন। আমাদের প্রত্যাশা সব রাজনৈতিক দল আমাদের সম্মেলনে উপস্থিত থাকুক।

বিএনপির মহাসচিবসহ অধিকাংশ নেতারা কারাবন্দির বিষয়ে সায়েম খানে বলেন, এটা সরকারের বিষয়, আইনশৃঙ্খলা বাহিনীর বিষয়। আমাদের দায়িত্ব যারা ওই সংগঠনের প্রতিনিধিত্ব করেন তাদের আমরা দাওয়াত দিয়েছি।

এর আগে আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে বিএনপিকে দাওয়াত দেয়ার প্রসঙ্গে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, আওয়ামী লীগ যদি বিএনপিকে দাওয়াত দেয় তাহলে ভেবে দেখা হবে। আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হবে।

প্রবেশপত্র বিতরণ শুরু ৯ ব্যাংক ও ২ আর্থিক প্রতিষ্ঠানের নিয়ো…
  • ৩০ মার্চ ২০২৬
ইসলামী ব্যাংক থেকে মোটরসাইকেল পেলেন আরও দুজন
  • ৩০ মার্চ ২০২৬
সরকারি প্রজ্ঞাপনে নিজের নাম বসিয়ে সুপার স্পেশালাইজড হাসপাতা…
  • ৩০ মার্চ ২০২৬
যুদ্ধ শুরুর পর ইসরায়েলে আহত ৬ হাজার
  • ৩০ মার্চ ২০২৬
কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বিষয়ভিত্তিক র‍্যাঙ্কিংয়ে এনএসইউ…
  • ৩০ মার্চ ২০২৬
পুলিশের হাতে রাহুলের পানিতে ডোবার ফুটেজ, যা বলছেন এসপি
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence