নিখোঁজ ছাত্রলীগ নেতাকে উদ্ধারের দাবিতে হরতাল

২০ ডিসেম্বর ২০২২, ০৩:২১ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১৮ PM
ছাত্রলীগ নেতাকে উদ্ধারের দাবিতে হরতাল

ছাত্রলীগ নেতাকে উদ্ধারের দাবিতে হরতাল © টিডিসি ফটো

রাঙামাটির রাজস্থলীতে নিখোঁজ হওয়া ছাত্রলীগ নেতা সালাউদ্দিনকে উদ্ধারের দাবিতে রাজস্থলী, রাঙামাটি ও বান্দরবান সড়কে প্রথমদিনের হরতাল চলছে।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) বাঙ্গালহালিয়া সচেতন নাগরিক পরিষদের ডাকে সকাল ৬টা থেকে মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত, আবার বুধবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ হরতাল পালিত হচ্ছে। এই দুইদিন রাতে হরতাল শিথিল করা হয়েছে।

হরতাল চলাকালে তিন সড়কে সকল প্রকার যাত্রীবাহী যান চলাচল বন্ধ রয়েছে। দোকানপাট খোলা থাকলেও বাজার সাধারণ মানুষের উপস্থিত তুলনামূলক কম দেখা গেছে।

আরও পড়ুন: টফি-তে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখেছে ১.৫৫ কোটি দর্শক

এছাড়া হরতাল আহবানকারীরা সড়কের বিভিন্ন স্থানে পিকেটিং করছেন বলে জানা গেছে। তবে দুপুর ১টা পর্যন্ত হরতালের কারণে কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

রাজস্থলী থানা অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন সমকালকে জানান, উপজেলা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক সালাউদ্দিনকে উদ্ধারের দাবিতে বাঙালহালিয়া সচেতন নাগরিক কমিটি দুই দিন হরতালের ডাক দিয়েছে। হরতাল যাতে শান্তিপূর্ণভাবে পালন করতে পারে সে জন্য আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে।

প্রসঙ্গত, নিখোঁজ সালাউদ্দিন রাঙামাটি রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নে আমতলী পাড়া নামক এলাকা থেকে ১৬ দিন আগে নিখোঁজ হন। তিনি রাজস্থলী উপজেলা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক বলে জানা গেছে।

ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • ০৭ এপ্রিল ২০২৬
close