মোটরবাইকে রেস করতে গিয়ে প্রাণ গেল দুই শিক্ষার্থীর

১৮ ডিসেম্বর ২০২২, ০১:৩৮ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৩৬ PM
নিহত সাব্বির (বাঁ থেকে) ও আসলাম।

নিহত সাব্বির (বাঁ থেকে) ও আসলাম। © সংগৃহীত

কুষ্টিয়ার খোকসায় বন্ধুর সঙ্গে মোটরবাইকে রেস করতে গিয়ে নছিমনের ধাক্কায় প্রাণ গেলে দুই কলেজ শিক্ষার্থীর। নিহতরা সম্পর্কে মামাতো ও খালাতো ভাই। 

শনিবার (১৭ ডিসেম্বর) রাত ৮টার দিকে খোকসা-শোমসপুর সড়কের কাদিরপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহত সাব্বির (২০) কুষ্টিয়া পলিটেকনিকের ছাত্র। সে শোমসপুর গ্রামের আমিরুল ইসলামের ছেলে। অপর নিহত আসলাম (২১) শোমসপুর আবু তালেব ডিগ্রী কলেজের ছাত্র। তিনি একই গ্রামের আলী আজমের ছেলে। রাত ১০টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এ দুর্ঘটনায় নিহতদের বন্ধু রাসেল (২০) এবং নছিমনের যাত্রী ব্যবসায়ী মহিন (৫৫) আহত হন। 

প্রত্যক্ষদর্শী স্কুল ছাত্র আসিফ জানায়, রাত ৮টা পর দুটি মোটরবাইক দ্রুত গতিতে শোমসপুর রেলস্টেশনের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি নছিমনের সঙ্গে তাদের ধাক্কা লাগে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যায়। 

আরও পড়ুন: বাবা, গোটা দেশ তোমার দিকে তাকিয়ে: মেসির ছেলে

নিহতদের খালাতো ভাই আনিচুর রহমান ফজলু জানায়, দুর্ঘটনার পর উন্নত চিকিৎসার জন্য রাতেই তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে ভর্তির পর অপারেশ থিয়েটারে নেওয়ার সময় সাব্বির ও আসলাম মারা যান।  

খোকসা থানার এএসআই আজিজ বলেন, ঘটনাস্থলে ভঙ্গুর অবস্থায় একটি নছিমন ও কিছু মালামাল তারা পেয়েছেন। সেটি স্থানীয় মাদ্রাসার সামনে রাখা হয়েছে। এ ঘটনায় নিহত দুই ছাত্রের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা কেউ মামলা দেয়নি।  

থানার ওসি (তদন্ত) মামুনুর রশিদ জানান, দুর্ঘটনাটি ছিল চতুর্মুখী। যারা নিহত হয়েছে তাদের পরিবার মামলা দিতে আসেনি। মামলা দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।  

গাঁজা চাষ ও বিক্রির অভিযোগে বৃদ্ধ গ্রেফতার, বিপুল মাদক উদ্ধ…
  • ৩১ মার্চ ২০২৬
ভিসির সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ, সিট বরাদ্দে নীতিমালাসহ ১…
  • ৩১ মার্চ ২০২৬
বাড়ি থেকে বের করে দিতে বৃদ্ধাকে নির্যাতনের অভিযোগ
  • ৩১ মার্চ ২০২৬
‘শান্তির পৃথিবীতে সাগর তুই একাই থাক’ বলে দুই শিশুপুত্র নিয়ে…
  • ৩১ মার্চ ২০২৬
লক্ষ্মীপুরে মাদক ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার
  • ৩১ মার্চ ২০২৬
সিগারেটের দাম বাড়ানোর ইঙ্গিত
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence