শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ বুদ্ধিজীবী দিবস পালনের নির্দেশ

১৩ ডিসেম্বর ২০২২, ১১:২৭ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৫ PM
শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ বুদ্ধিজীবী দিবস পালনের নির্দেশ

শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ বুদ্ধিজীবী দিবস পালনের নির্দেশ © ফাইল ছবি

দেশের সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালনের নির্দেশ দিয়েছে সরকার। সোমবার (১২ ডিসেম্বর) এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর।

এতে বলা হয়, ‘জাতীয় কর্মসূচির আলোকে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে অধিদফতরের অধীন শিক্ষা প্রতিষ্ঠানগলোকে কর্মসূচি পালনের জন্য অনুরোধ করা হলো।’

জাতীয় কর্মসূচির আলোকে শহীদ বুদ্ধিজীবী দিবস পালনের ব্যবস্থা নিতে পরিচালক কলেজ ও প্রশাসন, পরিচালক মাধ্যমিক,পরিচালক পরিকল্পনা ও উন্নয়ন, পরিচালক প্রশিক্ষণ, পরিচালক অর্থ ও ক্রয়/মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদতরের ঢাকার সব প্রকল্প পরিচালক, সব আঞ্চলিক পরিচালক, সব আঞ্চলিক উপপরিচালক এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দেওয়া হয় বলে অফিস আদেশে উল্লেখ করা হয়।

আরও পড়ুন: রাবি শিক্ষক সমিতি নির্বাচনে আওয়ামীপন্থীদের নিরঙ্কুশ জয়

আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবীদের জীবনী ও কর্মজীবন এবং মুক্তিযুদ্ধে তাদের অবদান নিয়ে আলোচনা সভার আয়োজন করতে হবে।

শিক্ষার্থীরা শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে কবিতা, সৃজনশীল লেখা ও চিত্রাঙ্কন করে তা প্রতিষ্ঠানের ‘শেখ রাসেল দেয়ালিকা’য় উপস্থাপন করবে। শহীদ বুদ্ধিজীবিদের জন্য উপস্থাপিত শেখ রাসেল দেয়ালিকার অনধিক তিনটি ছবি তুলে তা ই-মেইলে (18octoberdshe@gmail.com) পাঠানোর জন্য অনুরোধ করা হলো।

মন্ত্রিসভার বৈঠক শুরু, আলোচনায় অনলাইন ক্লাস
  • ০২ এপ্রিল ২০২৬
পূর্বাচলে ঢাবির বর্ধিত ক্যাম্পাসের দাবি স্থানীয় এমপির, জবাব…
  • ০২ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা, মানতে হবে যেসব নির্দেশন…
  • ০২ এপ্রিল ২০২৬
শ্যুটার ফয়সাল ও তার সহযোগীদের ১৪ দিনের রিমান্ডে দিল আদালত
  • ০২ এপ্রিল ২০২৬
দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় নিলেন এসিল্যান্ড
  • ০২ এপ্রিল ২০২৬
ক্রয়সংক্রান্ত জটিলতায় টিকার অভাবে হামের প্রাদুর্ভাব বাড়ায় জ…
  • ০২ এপ্রিল ২০২৬