নতুন মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার

১১ ডিসেম্বর ২০২২, ০৪:০২ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৬ PM

© সংগৃহীত

আগামী ১৫ ডিসেম্বর চুক্তিভিত্তিক মেয়াদ শেষ হচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের। পানিসম্পদ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব কবির বিন আনোয়ার একই পদে নতুন দায়িত্ব পেয়েছেন।

রবিবার (১১ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। অবিলম্বে এই আদেশ কার্যকর করা হবে বলে উপসচিব এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

পৃথক এক প্রজ্ঞাপনে পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) নাজমুল আহসানকে।

আরও পড়ুন: ‘জয় বাংলা’র সঙ্গে জাতীয় স্লোগানে ‌‘জয় বঙ্গবন্ধু’ চেয়ে রিট

বিসিএস (প্রশাসন) ক্যাডারের সপ্তম ব্যাচের একজন কর্মকর্তা কবির বিন আনোয়ার। ১৯৮৮ সালের ১৫ ফেব্রুয়ারি বাংলাদেশ সিভিল সার্ভিসে সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন।

মাঠ প্রশাসনে দায়িত্ব পালন করা গুরুত্বপূর্ণ পদ গুলোর মধ্যে রয়েছে সহকারী কমিশনার, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) । এছাড়া তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে সহকারী সচিব, নেদারল্যান্ডের হেগ-এ বাংলাদেশ অ্যাম্বাসির প্রথম সচিব, অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব এবং সরকারের অতিরিক্ত সচিব হিসেবে মহাপরিচালক (প্রশাসন) প্রধানমন্ত্রীর কার্যালয় পদে কর্মরত ছিলেন। ২০১৮ সাল থেকে তিনি সরকারের সিনিয়র সচিব হিসেবে পানিসম্পদ মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন।

সরকারি সংগীত কলেজের মেইন গেটে তালা লাগিয়ে দিলেন একদল শিক্ষা…
  • ২০ এপ্রিল ২০২৬
নগরীর চাকচিক্যের অন্তরালে বিপন্ন পক্ষিকুল
  • ২০ এপ্রিল ২০২৬
আমার সঙ্গে অন্য নারীর তুলনা করে আমার বিজয়কে কলুষিত করছেন
  • ২০ এপ্রিল ২০২৬
দাখিল পরীক্ষার প্রবেশপত্র দিতে শিক্ষার্থীদের কাছ থেকে ৪৫০ ট…
  • ২০ এপ্রিল ২০২৬
বিসিবির নির্বাচন কবে, জানালেন তামিম
  • ২০ এপ্রিল ২০২৬
রিভিউ হতে পারে প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, কমিটির ইঙ…
  • ২০ এপ্রিল ২০২৬