মানবাধিকার কমিশনের অবৈতনিক সদস্য হলেন ঢাবি-রাবির দুই অধ্যাপক

০৯ ডিসেম্বর ২০২২, ০৭:০১ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৭ PM
মানবাধিকার কমিশনের অবৈতনিক সদস্য হলেন ঢাবি ও রাবির দুই অধ্যাপক

মানবাধিকার কমিশনের অবৈতনিক সদস্য হলেন ঢাবি ও রাবির দুই অধ্যাপক © টিডিসি ফটো

সাবেক স্বরাষ্ট্র সচিব ড. কামাল উদ্দিন আহমেদকে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে পাঠানো এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। 

‘জাতীয় মানবাধিকার কমিশন আইন ২০০৯’ অনুযায়ী তাদের এ পদে নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এছাড়াও জাতীয় মানবাধিকার কমিশনে অবৈতনিক আরও পাঁচ সদস্যকেও নিয়োগ দেয়া হয়েছে।

আরও পড়ুন: অপরিকল্পিত উচ্চশিক্ষা: মেধা আর অর্থ দুটোরই অপচয়

অবৈতনিক পাঁচ সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইম্যান অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. তানিয়া হক, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ।

এছাড়াও সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আমিনুল ইসলাম, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট কাওসার আহমেদ এবং খাগড়াছড়ির চেম্বার অব কমার্সের সভাপতি কংজরী চৌধুরী। আর মানবাধিকার কমিশনে সার্বক্ষণিক সদস্য হিসেবে আসছেন সাবেক সচিব মো. সেলিম রেজা।

ড. কামাল উদ্দিন আহমেদ মানবাধিকার কমিশনের শীর্ষ পদে সদ্যবিদায়ী চেয়ারম্যান নাসিমা বেগমের স্থলাভিষিক্ত হচ্ছেন। এ পদে থাকাকালীন সময়ে তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন বিচারকের সমান বেতন, ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।

জুয়া খেলে নিঃস্ব, দুধ দিয়ে গোসল করে ছাড়ার শপথ
  • ১৩ এপ্রিল ২০২৬
টাঙ্গাইলের সুরুজ ব্লকের কৃষকদের হাতে কার্ড তুলে দেবেন প্রধা…
  • ১৩ এপ্রিল ২০২৬
হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে: বিমান প্রতিমন্ত্রী
  • ১৩ এপ্রিল ২০২৬
ফুল-ফান্ডেড স্কলারশিপে পড়ুন সিংহুয়া বিশ্ববিদ্যালয়ে, অধ্যয়ন…
  • ১৩ এপ্রিল ২০২৬
নববর্ষে ঢাবির হলে ছাত্রদল নেতার ‘মুরালি-বাতাসা’ বিতরণ
  • ১৩ এপ্রিল ২০২৬
দক্ষিণ আইচা কলেজে নতুন গভর্নিং বডি গঠন
  • ১৩ এপ্রিল ২০২৬